News Flash

  • Home
  • Uncategorized
  • ওড়িশায় আগামী ১২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস মৌসম ভবনের
Image

ওড়িশায় আগামী ১২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস মৌসম ভবনের

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.) : ওড়িশায় আগামী ১২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ঢেঙ্কানল, বালাসোর, ভদ্রক, জয়পুর, ময়ূরভঞ্জ, কেওনঝড়, এবং অঙ্গুল জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রায় ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পুরী, গোপালপুরেও পর্যটকরা যাতে সমুদ্রের তীরে না যান, সেদিকে নজর রাখা হচ্ছে। বারিপদা জেলায় রাস্তার উপর দিয়ে বইছে দেও নদী। শুক্রবার রাজ্যের ৮টি জেলার ২৫টি ব্লকে গড় বৃষ্টিপাত হয়েছিল ১৬০.৯৫২ মিলিমিটার। পুরীর কনস ব্লকে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে। ওড়িশা উপকূলে সৃষ্ট নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। ইতিমধ্যেই রাজ্য সরকার এই বৃষ্টিকে বিপর্যয়ের আখ্যা দিয়ে ৮টি জেলার প্রশাসনকে ত্রাণকার্যে তৎপর হতে, ভেঙে পড়া রাস্তা এবং বাড়িঘর পুনর্গঠনের নির্দেশ দিয়েছে। ওই ৮টি জেলা হলবালাসোর, জগতসিংপুর, জয়পুর, খুরদা, ময়ূরভঞ্জ, নয়াগড়, পুরী এবং রায়গড়া।

Releated Posts

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top