নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.) : ওড়িশায় আগামী ১২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ঢেঙ্কানল, বালাসোর, ভদ্রক, জয়পুর, ময়ূরভঞ্জ, কেওনঝড়, এবং অঙ্গুল জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রায় ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পুরী, গোপালপুরেও পর্যটকরা যাতে সমুদ্রের তীরে না যান, সেদিকে নজর রাখা হচ্ছে। বারিপদা জেলায় রাস্তার উপর দিয়ে বইছে দেও নদী। শুক্রবার রাজ্যের ৮টি জেলার ২৫টি ব্লকে গড় বৃষ্টিপাত হয়েছিল ১৬০.৯৫২ মিলিমিটার। পুরীর কনস ব্লকে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে। ওড়িশা উপকূলে সৃষ্ট নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। ইতিমধ্যেই রাজ্য সরকার এই বৃষ্টিকে বিপর্যয়ের আখ্যা দিয়ে ৮টি জেলার প্রশাসনকে ত্রাণকার্যে তৎপর হতে, ভেঙে পড়া রাস্তা এবং বাড়িঘর পুনর্গঠনের নির্দেশ দিয়েছে। ওই ৮টি জেলা হল— বালাসোর, জগতসিংপুর, জয়পুর, খুরদা, ময়ূরভঞ্জ, নয়াগড়, পুরী এবং রায়গড়া।
ওড়িশায় আগামী ১২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস মৌসম ভবনের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















