News Flash

  • Home
  • Uncategorized
  • পোল্যান্ডে এলোপাথাড়ি ছুরি চালিয়ে হামলা, নিহত ব্যক্তি
Image

পোল্যান্ডে এলোপাথাড়ি ছুরি চালিয়ে হামলা, নিহত ব্যক্তি

পোল্যান্ড, ২১ অক্টোবর (হি.স.) : এলোপাথাড়ি ছুরি চালিয়ে একজনকে খুন করল আততায়ী। জখম হয়েছেন ৮ জন। স্থানীয় সময় শুক্রবার পোল্যান্ডের দক্ষিণ–পূর্ব অঞ্চলের স্টালোয়া ওয়োলাতে ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, ছাই রঙা সোয়েটার এবং ট্র্যাাকস পরা ২৭ বছরের এক যুবক দু’হাতে দুটি ছুরি নিয়ে শপিং মলে ঢুকে মলের মূল দরজার কাছেই নীরবে এলোপাথাড়ি ছুরি চালাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। জখম হন বাকিরা। প্রাথমিক ধাক্কা সামলিয়ে আততায়ীকে তৎক্ষণাৎ গ্রেফতার করে পুলিশ এবং মলের নিরাপত্তাকর্মীরা। তবে এটা সন্ত্রাসবাদী হামলা নয় বলেই জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে তাদের অনুমান, মানসিকভাবে বিপর্যস্ত ছিল আততায়ী যুবক। ঘটনার পর ওই শপিং মল এবং লাগোয়া এলাকা ঘিরে ফেলে পুলিশ।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top