News Flash

  • Home
  • Uncategorized
  • নিম্নচাপে জনজীবনে ছন্দপতন, রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস
Image

নিম্নচাপে জনজীবনে ছন্দপতন, রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপের প্রভাবে রাজ্যে বৃষ্টি হচ্ছে৷ আগামী চবিবশ ঘন্টা

বৃষ্টিস্নাত রাজপথ৷ শুক্রবার দুপুরে আগরতলায় তোলা নিজস্ব ছবি৷

ত্রিপুরার সর্বত্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাল মৌসম বিভাগ৷ গত চবিবশ ঘন্টায় রাজ্যে বৃষ্টি হয়েছে ৩২২০ মিলিমিটার৷ শুধু ত্রিপুরা নয় আসাম ও মেঘালয়েও আগামী চবিবশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে মৌসম বিভাগের তরফ থেকে৷ মঙ্গলবার রাত থেকে রাজ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে৷ বুধবার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হয়েছে৷ তারপর বৃহস্পতিবার দীপাবলির দিনও গোটা রাজ্যে ঝিরঝির বৃষ্টি হয়েছে৷ তাতে দীপাবলির আনন্দে ভাটা পড়ে৷ বিভিন্ন স্থানে পূজা উদ্যোক্তাদের মারাত্মক সমস্যায় পড়তে হয়েছে৷ শুক্রবারও সকাল থেকে বৃষ্টি হয়ে দিনভর৷ রাতেও বৃষ্টি হয়েছে৷
এদিকে, নিম্নচাপের প্রভাবে ছন্দপতন হলেও আতসবাজি আর আকাশ প্রদীপের সৌজন্যে ত্রিপুরাতে সাড়ম্বরে উদযাপিত হল দীপাবলি৷ কিন্তু আবারও বৃষ্টি শুরু হওযার জন-দুর্ভোগ চরমে ওঠে৷ আজও প্রদীপ জ্বালানো হয় বিভিন্ন দেবী মন্দীরে৷ আজ বৃষ্টি বিঘ্নিত সকালে ইন্দ্রনগরের কালীমন্দিরে শুরু হয়েছে কুমারী পূজা৷ এতে অংশ নিয়েছেন দূরদূরান্ত থেকে আসা সন্ন্যাসীরা৷ বৃষ্টিতে জন-জীবন বিপর্যস্ত হয়ে পরলেও প্রচুর ভক্ত সমাগম হয়েছে মন্দিরে৷ কিন্তু এত বৃষ্টি হবে কেউই ভাবতে পারেনি৷ যদিও সাজিয়ে তোলা হয়েছিল গোটা মাতাবাড়ি প্রাঙ্গণ সহ জেলা শহরকে৷ পসরা সাজিয়ে বসা কয়েক হাজার দেকানির যথেষ্ট ক্ষতি সহ্য করতে হয়েছে৷
দীপাবলীর রাতের কালীপূজার অন্যতম বড় আকর্ষণ হল উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দির৷ একান্ন পীঠের এক পীঠ ত্রীপুরেশ্বরী৷ এদিন দেবী সালঙ্কারা হয়ে উঠেন৷ মন্দিরকে সাজিয়ে তোলা হয় আলোকসজ্জায়৷ রাজ্য তো বটেই দেশ এবং বিদেশের বহু মানুষও এ উলক্ষে এই সময়ে উপস্থিত হন উদয়পুরে৷ ত্রিপুরা ভারত ভুক্তির সময় রাজার সঙ্গে ভারত সরকারের চুক্তি হয়৷ সেই চুক্তি অনুযায়ী ত্রিপুরেশ্বরী মন্দিরের পুজোর পুরো ব্যবস্থাটাই হয় সরকারি উদ্যোগে৷ রাজ্য সরকারের তরফে গোমতী জেলার জেলা শাসক পদাধিকার বলে মন্দিরের সেবাইত৷ সরকারী উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও এই পূজায় জোড়া মহিষ বলি দেওয়া হয়েছে৷ একই সঙ্গে বলি হযেছে ১০৮ টি পাঁঠাও৷ সরকারি উদ্যোগের এই বলি ছাড়াও পূণ্যার্থীরা আলাদাভাবে অসংখ্য পাঁঠা বলির জন্য নিয়ে এসেছেন কিংবা উৎসর্গ করেছেন৷ বলি দেওয়া হয়েছে হাঁস, কবুতরও৷ রাজার রাজত্ব না থাকলেও রাজকীয়তার কোন খামতি নেই এখানে৷ বিভিন্ন উপজাতি সম্প্রদায় তাদের নিজস্ব প্রথা মোতাবেক তাদের নৃত্য গীতিতে এখনও মাতোয়ারা আছেন নাট মন্দিরে৷ শুক্রবার রাত বারোটা নাগাদ উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে মেলা ও উৎসবের সমাপ্তি হওয়ার কথা রয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top