News Flash

  • Home
  • Uncategorized
  • আগুনে পুড়ল শিবনগরে দুটি বসত ঘর ও বেলতলীতে ছয়টি দোকান
Image

আগুনে পুড়ল শিবনগরে দুটি বসত ঘর ও বেলতলীতে ছয়টি দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ বিধবংসী অগ্ণিকান্ডে পুড়ে গেল দুটি বসত ঘর৷ আলোর উৎসব দীপাবলির আনন্দের রেশ কাটতে না কাটতেই শিবনগরে অগ্ণিকান্ড৷ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে নয়টা নাগাদ শিবনগরের বীরেন্দ্র চন্দ্র দত্তের ভাড়াটিয়া ঘরে আগুন লাগে৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়৷ স্থানীয় মানুষ জোরকদমে চেষ্টা চালিয়েও ঘরের কোন কিছু রক্ষা করতে পারেনি৷ বৃষ্টিস্নাত সকালে আগুনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দৌঁড়ঝাপ শুরু হয়ে যায়৷ পরে আরও দুটি ইঞ্জিন পৌঁছে৷ চারটি ইঞ্জিন একযোগে টানা একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ ততক্ষণে ঘরের সমস্ত কিছু পুড়ে ছাঁই হয়ে যায়৷ প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে বৈদ্যুতিন শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত৷
এদিকে, দীপাবলির সন্ধ্যায় শহরতলীর বেলতলী বাজারে অগ্ণিকান্ডে পুড়ে গিয়েছে ছয়টি দোকান৷ প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে বাজির বারুদ বৈদ্যুতিন তারের সাথে সংস্পর্শে এই অগ্ণিকান্ডের ঘটনা৷ বেলতলী বাজারের ব্যবসায়ীরা দৌঁড়ঝাপ শুরু করেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য৷ খবর দেওয়া হয় বাধারঘাট ফায়ার স্টেশনে৷ সেখান থেকে ছয়টি ইঞ্জিন ছুটে যায়৷ তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ ততক্ষণে দোকানগুলির সর্বস্ব পুড়ে যায়৷ আলোর উৎসবে গভীর তমসা গোটা বেলতলী এলাকায়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top