News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতকে পাশে নিয়ে পাকিস্তানে জঙ্গি দমন করতে চায় আমেরিকা : মার্কিন রাষ্ট্রদূত
Image

ভারতকে পাশে নিয়ে পাকিস্তানে জঙ্গি দমন করতে চায় আমেরিকা : মার্কিন রাষ্ট্রদূত

ওয়া্শিংটন, ১৮ অক্টোবর (হি.স.): পাকিস্তানে জঙ্গি দমনে ভারতকে পাশে পেলে তাতে কাজ হবে বলে মনে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউএস-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কাউন্সিল আয়োজিত এক আলোচনাসভায় এমনই বললেন রাষ্ট্রসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালে।
হ্যালে বলেন, আফগানিস্থান-সহ দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস দমনে নতুন কৌশল অবলম্বন করার কথা ঘোষণা করেছেন ট্রাম্প। নয়া সেই কৌশলের অন্যতম সহযোগী হল ভারত। ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই কৌশলগত সম্পর্কই আরও সুদৃঢ় করতে চাইছেন ট্রাম্প। তিনি চাইছেন, পাকিস্তানের জঙ্গি তৎপরতায় নজর রাখুক ভারত। নিজের বক্তব্যে ভারতকে সমমনোভাবাপন্ন বন্ধু বলেও উল্লেখ করেন হ্যালে।
একইসঙ্গে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারির সুরে হ্যালে বলেন, পাকিস্তানও বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সম্মান করে। সেজন্য তাদের জঙ্গিদের আশ্রয় দেওয়ার অনুমতি দেওয়া যায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে অবিলম্বে এই নীতির পরিবর্তন করতে হবে পাকিস্তানকে।

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top