News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে পাচারকালে চুরি যাওয়া বাইক সহ দুই যুবক ধৃত কলমচৌরায়
Image

বাংলাদেশে পাচারকালে চুরি যাওয়া বাইক সহ দুই যুবক ধৃত কলমচৌরায়

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৫ সেপ্ঢেম্বর৷৷ আজ সোমবার সাত সকালেই কলমচৌড়া থানা এলাকার সীমান্তবর্তী গ্রাম পুটিয়া

বাইক সহ দুই যুবক

থেকে দুটি মোটর বাইক উদ্ধার করল কলমচৌড়া থানার পুলিশ৷ গোপন খবরের ভিত্তিতে এই সাফল্য বলে জানিয়েছেন কমলচৌড়া থানার ওসি কৃষ্ণধন সরকার৷ যদিও বাংলাদেশে পাচারকালে এই মোটর বাইকগুলির সঙ্গে থাকা চার যুবকের মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ৷ কিন্তু অপর দুই চোর পুলিশের চোখে ধূলো দিয়ে পালিয়ে গেছে৷ ধৃতরা হল সুদীপ কুমার সাহা (৩৫) পিতা দিলীপ সাহা, নেতাজী চৌমুহনী আগরতলা এবং নির্মলেন্দু চৌধুরী (৩৩) পিতা রতি রঞ্জন চৌধুরী আগরতলা ভট্টপুকুর৷ পুলিশ ধৃতদেহ জোর জিজ্ঞাসাবাদ করছে৷ কোথা থেকে এই বাইকগুলি চুরি করা হয়েছে এবং এই চোর চক্রের সাথে আর কারা যুক্ত রয়েছে তা জানার জন্য৷ সাংবাদিকদের নেওয়া সাক্ষাৎকারে ওসি কৃষ্ণধন সরকার জানান, পুটিয়া এলাকা- বাসীর একান্ত সহযোগিতার ফলে এই অভিযানের সফলতা অর্জন করা গেছে৷ এছাড়াও থানা এলাকার বিভিন্ন গ্রাম যেমন রহিমপুর, কলসীমুড়া, কলমচৌড়া সীমান্ত দিয়ে প্রচুর মোটর বাইক প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে চোরাচালন করা হচ্ছে৷ যা কিনা বিএসএফ এর কঠোর নজরদারীর ঘাটতি বয়ে গেছে বলে তিনি জানান৷ তবে শিঘ্রই বিষয় পুলিশ ব্যাপারে বি এস এফ কমান্ডেন্ট এর সঙ্গে বৈঠক করে কঠোর নজরদারীর ব্যবস্থা করা হবে বলে তিনি জানান৷

Releated Posts

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top