নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া,২৪ সেপ্ঢেম্বর৷৷ এক মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হল খোয়াই জেলা শাসকের দপ্তরের এক করনিকের৷ উনার মৃত্যুতে শোকের ছায়া গোটা তেলিয়ামুড়া মহকুমাজুড়ে৷ দূর্ঘটনার পর পুলিশ ট্রাক গাড়িটিকে আটক করে কল্যাণপুর থানার পুলিশ৷ জানা যায় তেলিয়ামুড়া থানাধীন নেতাজীনগরের বাসিন্দা তপন চন্দ্র দেব আজ সকাল নিজবাড়ী থেকে টিআর০৬- ৫২২১ নম্বরের নিজের সুকটি নিয়ে খোয়াই জেলা শাসকের দপ্তরে নিজ কর্মস্থলে রোস্টার ডিউটি করতে যাচ্ছিলেন৷ সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ কল্যাণপুর থানাধীন কমলনগর এলাকায় খোয়াই তেলিয়ামুড়া রাস্তার শহিদ বেদীর সামনে পৌঁছতেই খোয়াই গামী টিআর০১ডি-১৫৭৫ নম্বরের একটি ট্রাক পিছনের দিকে ধাক্কা দেয়৷ ছিটকে পরে যায় তপন চন্দ্র দেব (৫৪) এলাকার জনগন তখন উনাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন৷ পরবর্তী সময়ে কল্যাণপুর থানার পুলিশ ও তেলিয়ামুড়া থানার পুলিশ এর সহায়তায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে৷ অপরদিকে কল্যাণপুর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে আটক করে কল্যাণপুর থানায় নিয়ে যায় চালক পলাতক৷ উনার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়৷
ট্রাকের ধাক্কায় সুকটি চালকের মর্মান্তিক মৃত্যু
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















