মুম্বই, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : মুম্বইয়ের মালাড অঞ্চলে আবাসনের ভেতর থেকে এক দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহগুলিকে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। প্রাথমিক তদন্তে থেকে জানতে পারা যাচ্ছে শুক্রবার রাত ৮ :৩০ নাগাদ ওই দম্পতির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে কোন সুইসাইড নোট পাওয়া যায়নি বলে তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন।
পুলিশকে দেওয়া বয়ানে মৃতের প্রতিবেশীরা জানিয়েছে ধনরাজের সঙ্গে কাজলের সদ্য বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যে ধনরাজের চাকরি চলে যায়। তার পর থেকে অবসাদে ভুগছিল ২৪ বছর বয়সী ধনরাজ। পুলিশের প্রাথমিক অনুমান চাকরি খুইয়ে অবসাদগ্রস্ত হয়েই আত্মঘাতী হয়েছিল ধনরাজ এবং তার স্ত্রী ১৯ বছর বয়সী কাজল। কিন্তু এখনই কোন সিদ্ধান্তে আসতে চাইছে না তদন্তকারী আধিকারিকরা। গোটা বিষয়টি তদন্ত করছে পুলিশ। খুনের তত্ত্বকেই একেবারে উড়িয়ে দিচ্ছেন না তারা।

চাকরি খুইয়ে আত্মঘাতী নবীন দ্ম্পতি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















