News Flash

  • Home
  • Uncategorized
  • লস্কর, আল-কায়দার নজরে এবার ভারতে বসবাসকারী রোহিঙ্গারা
Image

লস্কর, আল-কায়দার নজরে এবার ভারতে বসবাসকারী রোহিঙ্গারা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : জঙ্গি তৈরি করার লক্ষ্যে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা, আল-কায়দার নজরে এবার ভারতের বসবাসকারী তরুণ রোহিঙ্গা উদ্বাস্তুরা। সূত্র থেকে জানা যাচ্ছে, জঙ্গি সংগঠন এএমএমের মাধ্যমে ভারতের বসবাসকারী প্রায় ৪০০০০ রোহিঙ্গা উদ্বাস্তুদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে। জৈশ-ই-মহম্মদও চেষ্টা করছে রোহিঙ্গা যুবকদের মধ্যে থেকে জঙ্গি তৈরি করতে।
উল্লেখ্য, সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য রোহিঙ্গারা বিপদজনক। গোয়েন্দা তদন্ত থেকে জানতে পারা যাচ্ছে বাংলাদেশের কক্স বাজারে একটি রোহিঙ্গা ক্যাম্পে থাকা যুবকদের সঙ্গে পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলি যোগাযোগ স্থাপন করে তাদের প্রশিক্ষণ দিয়েছে। মায়ানমারের রাখিন প্রদেশে সম্প্রতি নাশকতা চালিয়েছে রোহিঙ্গা জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে যে রোহিঙ্গা জঙ্গি সংগঠনদের এই হামলায় সাহায্য করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি। বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘লুক ইস্ট’ নীতিকে বানচাল করতেই পাকিস্তান এই ষড়যন্ত্র করেছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top