News Flash

  • Home
  • Uncategorized
  • পার্টি অফিস নিয়ে রাজনৈতিক সংঘর্ষে বিটারবনে উত্তেজনা, ঘায়েল বিজেপি বিধায়কসহ কয়েকজন
Image

পার্টি অফিস নিয়ে রাজনৈতিক সংঘর্ষে বিটারবনে উত্তেজনা, ঘায়েল বিজেপি বিধায়কসহ কয়েকজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ রাজধানী আগরতলাতেও এবার রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়েছে৷ শাসক দলীয়

সোমবার বিটারবনে সিপিএম এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়৷ ছবি নিজস্ব৷

ক্যাডারদের দ্বারা আক্রান্ত হয়েছেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ বেশ কয়েকজন বিজেপি নেতা৷ ঘটনার গুরুতর ভাবে জখম হয়েছেন বিদায়ক সুদীপ রায় বর্মণ৷ রাজধানী আগরতলার পাশেই বিটারবন এলাকায় মোল্লা পাড়ায় সোমবার দুপুর থেকে বিক্ষিপ্ত ভাবে বিজেপি এবং সিপিআইএম সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়৷ পরে দুপুরের পর এই সংঘর্ষ তীব্র আকার ধারণ করে৷ রাজ্য বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক সাংবাদিকদের জানিয়েছেন, বিটারবনে বিজেপির একটি কার্যালয় রয়েছে৷ গতকাল রাতে এই কার্যালয় বন্ধ করার জন্য বাড়ির মালিককে হুমকি দেওয়া হয় এবং কার্র্যলয়ের সামনে শাসকদলের পতাকা লাগিয়ে দেওয়া হয়৷ তিনি বলেন, এই বিষয়ে খবর পেয়ে এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মণ ঘটনাস্থলে ছুটে যান৷ বিজেপির কিছু কর্মী সমর্থকও বেরিয়ে আসনে৷ তারা পার্টির অফিসে দিকে যেতেই তাদের ঘিরে ফেলা হয় এবং সিপিআইএম এর মহিলা কর্মীদের দিয়ে তাদের দিকে পাথর দিয়ে ঢিল ছোড়া হয়৷ বিজেপির বিধায়ক এবং অন্যান্য সমর্থকদের আত্মরক্ষায় এলাকা থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পরে৷ সুবল ভৌমিক অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের সহায়তায় এই হামলা সংগঠিত করা হয়েছে৷ যদিও বিজেপির নেতা কর্মীরা খবর পেয়ে দ্রুত ঐ এলাকায় ছুটে যান এবং সিপিআইএম এর ব্যারিকেট ভেঙ্গে আহতদের ঐ স্থান থেকে তুলে আনা হয়৷
এদিকে, এলাকার জনগণের দাবি বিজেপির পার্টি অফিস হওয়ার আগে সেটি ছিল তৃণমূল কংগ্রেসের৷ কিছুদিন যাবৎ এই পার্টি অফিস বিজেপির বলে দাবি করা হচ্ছে৷ এলাকাটি মূলত সংখ্যালঘু অধ্যুষিত৷ সেখানে রয়েছে একটি মসজিদও৷ এলাকাবাসীর অভিযোগ বিজেপি কট্টর হিন্দুত্বাবাদী দল৷ এই দলের অফিস যদি সেখানে থাকে তাহলে যেকোন সময় সংখ্যালঘুদের উপর নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে৷ তাই তারা এখানে পার্টি অফিস থাকতে দেবে না৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top