News Flash

  • Home
  • Uncategorized
  • কাকড়াবনে অগ্ণিকান্ডে সাতটি দোকান ও বসতঘর সম্পূর্ণ ভষ্মিভূত
Image

কাকড়াবনে অগ্ণিকান্ডে সাতটি দোকান ও বসতঘর সম্পূর্ণ ভষ্মিভূত

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৮ সেপ্ঢেম্বর৷৷ বিধবংসী অগ্ণিকান্ডে ভষ্মিভূত হয়ে গিয়েছে কাকড়াবন থানার অধীন বৈষ্ণবীচড় বাজারের সাতটি দোকান৷ অগ্ণিকান্ড রবিবার রাত দেড়টা নাগাদ৷ এদিকে, খবর পাওয়ার পর দেরীতে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীদের মারধর করেছে ক্ষুব্ধ জনতা৷
সংবাদে প্রকাশ, রবিবার রাত আনুমানিক দেড়টা নাগাদ বৈষ্ণবী চড় বাজারের একটি দোকানে আগুন প্রত্যক্ষ করেন স্থানীয় জনগণ৷ সঙ্গে সঙ্গেই কাকড়াবন ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়৷ সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছননি৷ বিলম্বে পৌঁছানোর ফলে জনতা ক্ষুব্ধ হয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের উপর হামলা চালায়৷ পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে কেটে পড়েন ফায়ার সার্ভিসের কর্মীরা৷ পড়ে মেলাঘর, উদয়পুর এবং কাকাড়বন ফায়ার স্টেশন মিলে একযোগে ঘটনাস্থলে পৌঁছে৷ মোট চারটি ইঞ্জিন একত্রে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ ততক্ষণে সাতটি দোকান এবং একটি বসত ঘর পুড়ে যায়৷ দোকানগুলির মধ্যে রয়েছে চায়ের স্টল, সাইকেল মেকানিক, গাড়ি মেকানিক ইত্যাদি৷ প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিন সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top