News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মুখ হচ্ছে পাকিস্তান, জেনিভায় জানাল ভারত
Image

আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মুখ হচ্ছে পাকিস্তান, জেনিভায় জানাল ভারত

জেনিভা, ১৯ সেপ্টেম্বর (হি.স.): আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মুখ’ হিসেবে অভিহিত করল ভারত। সুইজারল্যান্ডের রাজধানী জেনিভায় সোমবার অনুষ্ঠিত হওয়া ৩৬ তম রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পরিষদের সভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় প্রতিনিধি ড.বিষ্ণু রেড্ডি জানান যে পাকিস্তানের বিদেশমন্ত্রী নিজে স্বীকার করে নিয়েছেন লস্কর-ই-তৈবা, জৈশ-ই-মহম্মদ পাকিস্তান ঘাটি গেড়ে আছে। পাকিস্তানের উচিত এইসব সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে অবিলম্বে বন্ধ করে দেওয়া এবং সন্ত্রাসবাদীদের আইনের হাতে তুলে দেওয়া।
ড.বিষ্ণু রেড্ডি অভিযোগ করেন পাক-অধিকৃত কাশ্মীর সন্ত্রাসবাদীদের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। তিনি বলেন পাকিস্তানের মদতে কাশ্মীরে সন্ত্রাসবাদীরা হিংসা ছড়াচ্ছে। পাকিস্তানের মদতে সন্ত্রাসবাদীরা যে ভারতের কাশ্মীরে সন্ত্রাস সংগঠিত করছে তার প্রমাণ ভারতের কাছে রয়েছে বলে তিনি জানান। তিনি পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদ উৎপাদন’ কেন্দ্র হিসেবে আন্তর্জাতিক মঞ্চে চিহ্নিত করেন। কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ তার ফের একবার গোটা বিশ্বকে মনে করিয়ে দিয়ে এই ভারতীয় কূটনৈতিক বলেন পাকিস্তান কাশ্মীর সম্পর্কে মিথ্যা তথ্য পেশ করে গোটা বিশ্বকে ভুল পথে চালিত করছে। পাশাপাশি তিনি জানান কাশ্মীরে তখনই শান্তি ফিরে আসবে যখন পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ করবে।
অন্যদিকে আমেরিকায় রাষ্ট্রসঙ্ঘের ৭২ তম সাধারণ সম্মেলনে যোগ দিতে এসে আমেরিকা ও জাপানের সঙ্গে এক ত্রিপাক্ষিক বৈঠকে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও সন্ত্রাসবাদ প্রসঙ্গে সরব হন। পাশাপাশি সোমবার জেনিভায় বালুচিস্তান প্রসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে একদল প্রবাসী বালুচ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top