News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে হত দুই হিজবুল জঙ্গি, ধৃত এক
Image

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে হত দুই হিজবুল জঙ্গি, ধৃত এক

শ্রীনগর, ১১ সেপ্টেম্বর (হি.স.) সোমবার সকালে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীদের সঙ্গে সংঘর্ষে দুই সন্দেহভাজন জঙ্গির মৃত্যু হয়েছে। সেনাবাহিনী সূত্র থেকে জানা গেছে জঙ্গিরা হিজবুল জঙ্গি সংগঠনের সদস্য। সংঘর্ষ চলাকালীন এক হিজবুল জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রবিবার নিরাপত্তা বাহিনীর তরফ থেকে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার খন্ডয়ানি এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। সেই তল্লাশি অভিযান সোমবার সকালেও অব্যাহত ছিল। তল্লাশি অভিযান চালানোর সময় নিরাপত্তা বাহিনীদের উপর গুলি চালায় একদল জঙ্গি। পাল্টা গুলি চালানো হয় নিরাপত্তা বাহিনীর তরফ থেকে। গুলির লড়াইয়ে মৃত্যু হয় ওই দুই হিজবুল জঙ্গির। গ্রেফতার করা হয় এক জঙ্গিকে।
স্থানীয় পুলিশ সূত্রে জানানো হয়েছে যে কুলগামের খন্ডয়ানি অঞ্চলে পাকিস্তান থেকে আসা একদল জঙ্গি লুকিয়ে ছিল। গোয়েন্দা সূত্র থেকে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলে তল্লাশি অভিযান চালাচ্ছিল।
অন্যদিকে রবিবার একটি ল্যান্ড মাইন বিস্ফোরণের ফলে তিনজন সেনা আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের কুপওয়ারা জেলায়। আহত জওয়ানদের স্থানীয় সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top