News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকান ওপেন জিতলেন নাদাল
Image

আমেরিকান ওপেন জিতলেন নাদাল

নিউ ইর্য়ক, ১১ সেপ্টেম্বর (হি.স.) তৃতীয়বারের জন্য আমেরিকান ওপেন বা ইউএস ওপেন জিতে নজির গড়লেন ক্লে কোর্টের সম্রাট স্পেনের রাফ্যাল নাদাল। ফাইনালে দক্ষিণ আফ্রিকার কেভেন এন্ডারশনকে খুব সহজেই স্ট্রেট সেটে পরাজিত করে ইউএস ওপেনের শিরোপা জেতেন নাদাল। খেলার ফলাফল ৬-৩,৬-৩,৬-৪। আমেরিকান ওপেন জেতার ফলে এবছর পাঁচটি ওপেন জিতলেন তিনি। আমেরিকান ওপেন ছাড়াও এই বছর ফরাসি ওপেন জেতেন নাদাল। পাশাপাশি আমেরিকান ওপেন জেতার ফলে জীবনের ৭৪ টি খেতাব জিতলেন তিনি।
রবিবার ফাইনাল শুরুর আগে থেকে নাদাল ফেভারিট ছিল। বিশ্ব ক্রম তালিকায় ৩২ থাকা কেভিন এন্ডাসনকে রবিবার ফ্লেশিংমিডোর ফাইনালে নাদাল হেলায় হারিয়ে দেন। খেলার প্রথম থেকেই প্রাধান্য বিস্তার করে নাদাল। তা বজায় ছিল ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত। পাশাপাশি প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে কেভিন আমেরিকান ওপেনের ফাইনাল খেলছিল। খেলার প্রথম সেটের তৃতীয় ও পঞ্চম গেমের ব্রেক পয়েন্ট তুলতে ব্যর্থ হন কেভিন। প্রথম সেটে নাদালের পাঁচটি আনফোর্স এরর হয়। অন্যদিকে কেভিন ২৩ টি আনফোর্স এরর করে সেটটি হেরে যান। পরের সেটে তিন পরপর ভলি মেরে নাদাল কেভিনের থেকে ৪-২ এগিয়ে যায়। নিজের ফোরহ্যান্ডের অনবদ্য খেলা দেখিয়ে ৬-৩ এ দ্বিতীয় সেটটিও নিজের নামে করে নাদাল। ম্যাচের তিন নম্বর সেটেও নিজের অনবদ্য ব্যাকহেন্ড ভলির খেলা দেখিয়ে নাদাল গোটা ম্যাচটি জিতে যান। পাশাপাশি তিন নম্বর সেটেও ব্রেক পয়েন্ট নিজের নামে করতে ব্যর্থ হন কেভিন। তিন নম্বর সেটে কেভিন ডান হাতের অঙ্গুলে চোট পান। অন্যদিকে ৩২ নম্বর কেভিনকে হেলায় হারিয়ে আমেরিকান ওপেন জিতে ৩.৭ মিলিয়ন ডলার নিজের নামে করেন বিশ্বের এক নম্বর স্থানে থাকা নাদাল।

Releated Posts

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top