সোপিয়ান, ১০ সেপ্টেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলাকালীন আত্মসমর্পণ এক জঙ্গির। শনিবার সন্ধা থেকে দক্ষিণ কাশ্মীরে শুরু হয় গুলির লড়াই। রাতভর এই লড়াইয়ে অন্য এক জঙ্গি খতম হয়েছে। নিহত জঙ্গির নাম তারিক আহমেদ দার। বিগত কয়েক বছরের মধ্যে গুলির লড়াই চলাকালীন এই প্রথম কোনও জঙ্গি আত্মসমর্পণ করল। নিরাপত্তা বাহিনী চারদিক থেকে ঘিরে ফেলায় জঙ্গি আত্মসমর্পণ করেছে বলে পুলিশ জানিয়েছে। যে জঙ্গি ধরা পড়েছে তার নাম আদিল বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, আদিল সম্প্রতি জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছিল। তাকে মেরে ফেলা হবে না বলে পুলিশ আশ্বাস দিলে আদিল একটি বাড়ির ধ্বংসস্তুপ থেকে বেরিয়ে আসে। পুলিশ আধিকারিকদের কাছে সে তার একে -৪৭ রাইফেল জমা দিয়ে আত্মসমর্পণ করে। সোপিয়ানের চিটিপোরার বাসিন্দা আদিলকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, সোপিয়ানের বারবুঘ গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার কথা গোপন সূত্রে জানতে পেরে শনিবার সন্ধেয় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। গুলির লড়াই শেষ হলেও এলাকায় চলছে তল্লাশি।

সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম জঙ্গি, আত্মসমর্পণ অপর জঙ্গির
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















