News Flash

  • Home
  • Uncategorized
  • বিধানসভা ভোটে তৃতীয় শক্তির আহ্বান জানাল রাজ্য কংগ্রেস
Image

বিধানসভা ভোটে তৃতীয় শক্তির আহ্বান জানাল রাজ্য কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ অস্তিত্ব সংকটে, তাই রাজ্যে তৃতীয় শক্তি গঠনের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস৷ অবাম কিংবা অবিজেপি দলের সাথে জোট গঠনে ইচ্ছা প্রকাশ করেছে প্রদেশ কংগ্রেস৷ শনিবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানান, প্রদেশ কংগ্রেস মুখপাত্র আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক৷
এদিন তিনি বলেন, অনেকেই ভাবছে কংগ্রেস নিশ্চিহ্ণ হয়ে গেছে৷ কিন্তু, রাজ্যে কংগ্রেস হারিয়ে যায়নি৷ তাঁর দাবি, এখনো অনেকে তৃণমূল, সিপিএম এমনকি বিজেপি ছেড়ে কংগ্রেস দলে সামিল হচ্ছেন৷
তিনি জানান, বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে দূর্গা পূজার পর থেকে বুথস্তরে প্রচার শুরু করবে প্রদেশ কংগ্রেস৷ এই নির্বাচনে বামফ্রন্ট এবং বিজেপি’র বিরুদ্ধে তৃতীয় শক্তি করতে চাইছে প্রদেশ কংগ্রেস, বলেন হরেকৃষ্ণবাবু৷ তাঁর বক্তব্য, বামফ্রন্ট কিংবা বিজেপি বাদে, উপজাতিভিত্তিক আঞ্চলিক দলগুলি সহ অন্যান্য অবাম কিংবা অবিজেপি দলের সাথে জোট গঠনে আপত্তি নেই৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top