করাচি, ১০ সেপ্টেম্বর (হি.স.) : মুহূর্তের হাসি আনন্দ কেড়ে নিল উত্তাল আরব সাগরের ঢেউ৷ পিকনিক করতে গিয়ে সাগরের জলে ডুবে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের৷ মৃতদের তালিকায় কয়েকজন শিশু রয়েছে৷ জানা গিয়েছে নিহতরা দুটি পরিবারের৷
ঘটনাটি ঘটেছে পাক বাণিজ্যিক রাজধানী করাচির হকসবে বিচের৷ জানা গিয়েছে, শনিবার এই দুটি পরিবার আরব সাগরের তীরে পিকনিক করতে গিয়েছিল৷ হকসবে বিচে তখন উথালিপাথালি ঢেউ৷ সেই ঢেউয়ের তোড়ে বেসে যায় ১২ জন৷ রবিবার সকালে প্রত্যেকের দেহ উদ্ধার করা হয়েছে৷
শনিবার দুর্ঘটনার পরই হকসবে বিচের উদ্ধারকারী দল নেমে পড়েছিলেন৷ তবে কাউকেই বাঁচানো যায়নি৷ ঘটনার পর থেকেই সৈকতে স্নান নিষিদ্ধ করেছে প্রশাসন৷ এমনিতেই বর্ষার মরশুমে করাচির হকসবে বিচ উত্তাল থাকে৷ প্রশাসন থেকে এই বিষয়ে সতর্কতা জারি করা থাকেই৷ করাচি সংলগ্ন আরব সাগরের বিভিন্ন সৈকতে দুর্ঘটনার সংখ্যা বাড়ছেই৷ গত একমাসে ডুবে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে৷

পিকনিক করতে গিয়ে সাগরের জলে ডুবে মৃত ১২
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















