News Flash

  • Home
  • Uncategorized
  • জোরালো ভূমিকম্পের জেরে ধ্বংসস্তূপে পরিণত মেক্সিকো সিটি
Image

জোরালো ভূমিকম্পের জেরে ধ্বংসস্তূপে পরিণত মেক্সিকো সিটি

মেক্সিকো সিটি, ১০ সেপ্টেম্বর (হি.স.) : জোরালো ভূমিকম্পের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মেক্সিকো সিটির সংলগ্ন এলাকা৷ ভূমিকম্পের জেরে নিহতের সংখ্যা ক্রমশই বাড়ছেই৷ কমপক্ষে ৯০ জনের দেহ উদ্ধার করা হয়েছে৷ এর পাশাপাশি সামুদ্রিক ঘূর্ণিঝড় কাতিয়ার আক্রমণ শুরু হল৷ একে ভূমিকম্পের ধাক্কা তারসঙ্গে ঘূর্ণিঝড়ের ছোবল সবমিলিয়ে মেক্সিকো জুড়ে ছড়িয়ে পড়েছে হাহাকার৷
ঝড়ের তাণ্ডবে নেমে এসেছে কাদামাটির স্রোত৷ তাতেই বহু মানুষ গৃহহীন৷ এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে৷ অন্যদিকে ভূমিকম্পে দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য তাবাস্কো, ওহাকা এবং চিয়াপাসে উদ্ধার অভিযান চলছে৷ মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন৷ ফলে নিহতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা৷
ঘণ্টায় ৫৬ কিলোমিটার গতিবেগ নিয়ে মেক্সিকোর ভূখণ্ডের জালাপা শহরে আছড়ে পড়েছে কাতিয়া৷ ঝড়ের তাণ্ডবে মেক্সিকো উপসাগর উত্তাল৷ সেই সঙ্গে শুরু হয়েছে বিদ্যুৎ বিপর্যয়৷ অন্তত ৭০ হাজার বাসিন্দা চরম উদ্বেগের সঙ্গে সময় কাটাচ্ছেন৷ দেশের প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো একদিনের জাতীয় শোক ঘোষণা করে নিহত প্রিয়জনদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top