News Flash

  • Home
  • Uncategorized
  • এক রাতে তেলিয়ামুড়ায় চার দোকানে চুরি, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা
Image

এক রাতে তেলিয়ামুড়ায় চার দোকানে চুরি, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ সেপ্ঢেম্বর৷৷ রাতের আধারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল তেলিয়ামুড়া বাজারে৷ প্রহরারত পুলিশ কর্মীদের থেকে মাত্র ৫০ গজ দূরে চুরির ঘটনার জনমনে প্রশ্ণ উঠতে শুরু করে দিয়েছে পুলিশের এহেন ভূমিকা নিয়ে৷ আদতে পুলিশ কি ধরনের দায়িত্ব পালন করছে এলাকার নিরাপত্তা রক্ষার্থে তা লাখ টাকার প্রশ্ণ৷ শুক্রবার রাতে অম্পি চৌমুহনী এলাকায় একটি মোবাইলের দোকান রয়েছে৷ প্রতিদিনের মতো দোকান মালিক প্রসেনজিৎ পাল দোকান লাগিয়ে বাড়ী চলে যায়৷ শনিবার সকালে জানতে পারে তার দোকানে চুরি হয়েছে৷ খবর পেয়ে দোকান মালিক দোকানে চলে আসে৷ দোকান থেকে মোবাইল সহ মোবাইলের বেশ কিছু জিনিষ চুরি হয়েছে৷ চুরি যাওয়া সামগ্রীর মূল্য অনুমানিক ৫০ হাজার টাকার মতো হবে৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ পলিশ তদন্ত চালিয়ে যাচ্ছেন৷ এদিকে মোবাইল দোকানে সিসি ক্যামেরায় ধরা পরেছে চোর কিভাবে তালা ভাঙলো৷ তবে অন্ধকার থাকার চোরের চেহেরা সিসি ক্যামেরা বন্দি হয়নি৷ এদিকে একই রাতে মোদির দোকান সহ আরো তিনটি চুরির ঘটনা ঘটে তেলিয়ামুড়া বাজারের বিভিন্ন এলাকায়৷ যদিও জিনিষ পত্র চুরি করতে পারেনি৷ এদিকে চুরি হওয়া মোবাইলের দোকানের মাত্র ৫০ গজ দূরেই তেলিয়ামুড়া থানার প্রহরারত পুলিশ কর্মীরা রয়েছে৷ এদিকে প্রশ্ণ উঠতে শুরু করে দিয়েছে৷ প্রহরারত পুলিশ কর্মীরা আদতে কতটুকু দায়িত্ব পালন করছেন৷ সিসি ক্যামেরার ফোটেজ থেকে পুলিশ চুরির ঘটনার কতটুকু ইতি টানতে পারেন সেটাই দেখার৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top