News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে তাল গাছ থেকে উদ্ধার অজগর, দংশনে ঘায়েল বনকর্মী
Image

উদয়পুরে তাল গাছ থেকে উদ্ধার অজগর, দংশনে ঘায়েল বনকর্মী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৯ সেপ্ঢেম্বর৷৷ শনিবার সাত সকালে অজগর সাপকে নিয়ে চাঞ্চল্য পরিস্থিতি সৃষ্টি হয় আমতলীর বনদুয়ারে৷ ঘটনার

উদয়পুরে উদ্ধার হওয়া অজগর৷ শনিবার তোলা নিজস্ব ছবি৷

বিবরণে জানা যায়, শনিবার সকালে একটি তাল গাছের মধ্যে বিশাল আকারের অজগর  সাপ দেখে চিৎকার শুরু করেন এক মহিলা৷ ঘটনা উদয়পুর কাকড়াবন থানার আমতলী বনদুয়ারে৷ এলাকায় সাপ ধরা পড়েছে ঘটনার খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরতেই আনাগোনা শুরু হয় লোকজনের৷ খবর দেওয়া হয় কাকড়াবন থানায় এবং উদয়পুর মহকুমা বন আধিকারিককে৷ ঘটনাস্থলে বন আধিকারিক পৌঁছার আগেই কিছু উৎসাহী যুবক তালগাছ থেকে সাপটিকে ধরার চেষ্টায় ব্যর্থ হয়৷ উপরন্তু সাপটি ভয়ে পাশেই একটি পুকুরের জলে লুকিয়ে যায়৷ পরবর্তী সময় বন আধিকারিক পল্লব চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে কিভাবে ধরা যায় তার পরিকল্পনা করেন৷ কিন্তু উৎসাহী জনগণের চিৎকার চেচামেচিতে সাপটি ভয়ে জল থেকে আর পুকুরের পাড়ে উঠতে পারছিল না৷ দীর্ঘ সময় পর প্রায় দুপুর একটায় পুকুর থেকে পাড়ে উঠলে সাপটিকে ধরার চেষ্টা করে বন আধিকারিক নিজেই৷ কিন্তু সাপটি ভয়ে প্রচন্ড ক্ষেপে রয়েছিল৷ আধিকারিক অনেক সময় ধরে সাপটির লেজে ধরে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়৷ সাপটি আধিকারিকের পায়ে কামড় দিয়ে রক্তাত্ব করে পুনরায় পুকুরে জলে ঝাপিয়ে পরে৷ এতে আধিকারিক অল্পবিস্তর আহত হয়৷ পরবর্তী সময় পরিস্থিতি বেগতিক দেখে বনদপ্তরের বেশ কয়েক জন কর্মী ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে ধরার চেষ্টা করেন৷ প্রায় আড়াইটা নাগাদ সাপটিকে ধরতে সক্ষম হয় বনকর্মীরা৷ নিয়ে যায় সাপটিকে মহাকুমা বন আধিকারিকের অফিসে৷ বন দপ্তরের সূত্রে জানা যায়, সাপটিকে গভীর জঙ্গলে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়া হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top