News Flash

  • Home
  • Uncategorized
  • চিন-ভারত সম্পর্কে পঞ্চশীলের নীতি উপর জোর
Image

চিন-ভারত সম্পর্কে পঞ্চশীলের নীতি উপর জোর

ঝিয়াম, ৫ সেপ্টেম্বর (হি.স) : শান্তি এবং স্থিতাবস্থার জন্য ভারত ও চিনকে একযোগে কাজ করতে হবে বলে ঐক্যমতে পৌছল দুই দেশ। ব্রিকস সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসে ভারত ও চিন। সেই বৈঠকে ঠিক হয় যে দুই দেশ আগামীদিনে পঞ্চশীল নীতি মেনেই চলবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকস সম্মেলন সফলভাবে আয়োজন করার জন্য চিনের প্রেসিডেন্ট জিংপিংকে শুভেচ্ছা জানিয়েছেন। মোদী বলেন যে এশিয়ার দুই বৃহৎ দেশকে একযোগে কাজ করতে হবে শান্তি ও স্থিতিশীলতার জন্য। পাশাপাশি চিনের রাষ্ট্রপতি জিংপিং জানিয়েছেন যে উন্নয়ন ও শান্তির জন্য চিনও তৎপর। তাই তিনি জানান যে চিন চায় ভারতের সঙ্গে সম্পর্কে সুদৃঢ় করার জন্য পঞ্চশীল চুক্তিতে বর্ণিত ধারাগুলি অবলম্বন করে এগিয়ে চলতে।
৭৩ দিনের ডোকলামে উত্তেজনার পরে এই প্রথম দুই দেশের রাষ্ট্রপ্রধান একান্ত আলাপচারিতায় বসেছিলেন। দুই রাষ্ট্রপ্রধানের আলাপচারিতা উঠে আসে বাণিজ্য, সন্ত্রাস, সাইবার নিরাপত্তা মতো গুরুত্বপূর্ণ বিষয়। চিনের রাষ্ট্রপতি সঙ্গে বৈঠকের সময় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশমন্ত্রক সচিব এস জয়শংকর উপস্থিত ছিলেন। অন্যদিকে চিনের রাষ্ট্রপতি সঙ্গে ছিলেন চিন সরকারের মুখপাত্র লু কাং, বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই। সূত্র থেকে জানা যাচ্ছে যে ৩০ মিনিট ধরে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে এই আলোচনা হয়।
এর আগে প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলন জানিয়েছেন যে সবাইকে নিয়ে সবার সঙ্গে উন্নয়ন ও বিকাশের প্রেক্ষিতে জনসাধারণ কে এগিয়ে নিয়ে যেতে হবে। তার সঙ্গে তিনি জানিয়েছেন দক্ষ পৃথিবী, ডিজিট্যাল পৃথিবী দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে তিনি জানান।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top