News Flash

  • Home
  • Uncategorized
  • ৯ই কাঞ্চনজঙ্ঘা, ত্রিপুরা সন্দুরী ১১ই পুনরায় চালু হচ্ছে
Image

৯ই কাঞ্চনজঙ্ঘা, ত্রিপুরা সন্দুরী ১১ই পুনরায় চালু হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর ৷৷ প্রায় ১ মাস বন্ধ থাকার পর আগরতলা থেকে দূরপাল্লার ট্রেন চালু হচ্ছে৷ আগামী ৯ সেপ্ঢেম্বর আগরতলা থেকে শিয়ালদাহ এর উদ্দেশ্যে রওনা দেবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ এদিকে আগামী ১১ সেপ্ঢেম্বর দিল্লির আনন্দ বিহার স্টেশন থেকে রাত ১২ টায় আগরতলার উদ্দেশ্যে রওনা দেবে ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেস৷ ট্রেনটি ১৪ সেপ্ঢেম্বর ভোরে আগরতলা স্টেশনে এসে পৌঁছবে৷ ওই দিনই দুপুরে যাত্রি নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে ট্রেনটি৷ গত ১৩ আগস্ট আগরতলা থেকে দূরপাল্লার ট্রেন চলাচল স্থগিত রেখেছিল পূর্র্বেত্তর সীমান্ত রেলওয়ে৷
ভারি বৃষ্টিপাতের ফলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সুধানি এবং টেলটা স্টেশনের মধ্যবর্তী রেল লাইনে ব্যাপক ক্ষতি হয়েছে৷ ফলে পূর্র্বেত্তর সীমান্ত রেলওয়ে দূরপাল্লার বহু ট্রেন স্থগিত করেছিল৷ ইতিমধ্যে রেললাইনের সারাইয়ের কাজ সম্পন্ন হওয়ায় এবং সুরক্ষা সংক্রান্ত প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে৷ এক প্রেস বিবৃতিতে পূর্র্বেত্তর সীমান্ত রেলওয়ে জানিয়েছে, ইতিমধ্যে বেশ কয়েকটি রুটে এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হয়েছে৷ রেললাইন খারাপ হয়ে যাওয়ায় আগরতলা থেকে দূরপাল্লার ট্রেন চলাচল স্থগিত হয়েছিল৷ পূর্র্বেত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারীক প্রণব জ্যোতি শর্র্ম জানিয়েছেন, স্থগিত করে রাখা বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন আগামী ৮ সেপ্ঢেম্বর থেকে পুনরায় চালু হবে৷ যাথারিতি কাঞ্চনজঙ্ঘা এবং ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেসও পুনরায় চালু হচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top