নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.): শিক্ষক দিবস উপলক্ষ্যে শিক্ষাগুরুদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মঙ্গলবার শিক্ষক দিবস উপলক্ষ্যে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, `শিক্ষক দিবসে, শিক্ষণ কমিউনিটিকে আমার অভিবাদন| তাঁরাই সমাজে শিক্ষার আনন্দ ছড়িয়েছে|’ টুইটারে প্রধানমন্ত্রী আরও লিখেছেন, “নতুন ভারত’-গড়ার স্বপ্নকে উপলব্ধি করাতে শিক্ষকদেরই প্রধান ভূমিকা রয়েছে|’
পাশাপাশি মহান পণ্ডিত তথা শিক্ষক ড: সর্বপল্লী রাধাকৃষ্ণণকেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী| শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, `জম্মবার্ষিকীতে অসামান্য শিক্ষক ড: এস রাধাকৃষ্ণণকে আমার শ্রদ্ধার্ঘ্য|’ শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও| সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে মমতার বার্তা, `শিক্ষক দিবসে সকল শিক্ষক-শিক্ষিকাদের জানাই অন্তরের শ্রদ্ধা|’ উল্লেখ্য, ১৮৮৮ সালের ৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন দার্শনিক-লেখক এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড: সর্বপল্লি রাধাকৃষ্ণণ| জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতেই এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়|

শিক্ষক দিবসে শিক্ষাগুরুদের অভিবাদন প্রধানমন্ত্রীর, শ্রদ্ধার্ঘ্য ড: সর্বপল্লী রাধাকৃষ্ণণকে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















