News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক দিবসে কোচ গোপীচাঁদকে শ্রদ্ধা জানালেন তাঁর সফলতম ছাত্রী পিভি সিন্ধু
Image

শিক্ষক দিবসে কোচ গোপীচাঁদকে শ্রদ্ধা জানালেন তাঁর সফলতম ছাত্রী পিভি সিন্ধু

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.): শিক্ষক দিবসে স্যার গোপীচাঁদকে ডিজিটাল ফ্লিম উপহার দিতে চলেছেন সিন্ধু , যার শিরোনাম ‘আই হেট মাই টিচার’৷ মঙ্গলবার শিক্ষক দিবসে কোচ গোপীচাঁদকে শ্রদ্ধা জানালেন তাঁর সফলতম ছাত্রী পিভি সিন্ধু৷ গোপী স্যারের কোচিংয়ে সাফল্য কদম ছুঁয়েছে সিন্ধুর৷ রিও অলিম্পিকের পর সদ্যসমাপ্ত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপেও রুপো জিতেছেন গোপীচাঁদের ২৩ বছর বয়সী ছাত্রী সিন্ধু ৷ সিন্ধুর আন্তর্জাতিক কেরিয়ারে নিয়ে তৈরি হয়েছে এই ডিজিটাল ফ্লিম৷ যেখানে সিন্ধুর সঙ্গে তাঁর কোচের সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে৷ স্পোর্টস ড্রিঙ্কস ব্র্যান্ড গ্যাটোরেড সঙ্গে কো-প্রোডিউসার হিসেবে রয়েছেন সিন্ধু৷ গ্যাটোরেড স্পোর্টস ড্রিঙ্কসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সিন্ধু বলেন, ‘আমার স্বপ্ন সত্যি করার জন্য কোচ অক্লান্ত পরিশ্রম করেছে৷ আমার উপর আস্থা রেখেছেন৷ বরং আমি কোচকে কিছুই দিতে পারিনি৷ আমি ওনার কাছে ঋণী৷ কোচের এই অক্লান্ত পরিশ্রমের জন্য আমি সাফল্য পেয়েছি৷ শিক্ষক দিবসে আমি এই সাফল্য স্যারকে উৎসর্গ করতে চাই৷ আমি শিক্ষকদের এই বিষয়টি ঘৃণা করি৷ কারণ ওনারা সবসময় বলেন, নিজের থেকে নিজের উপর বেশি বিশ্বাস করতে!’ এই ফ্লিমের আইডিয়া এসেছে কোচ, মেন্টর, ট্রেনার ও শিক্ষকের সঙ্গে ছাত্র বা ছাত্রীর সম্পর্ক নিয়ে৷ যে রসায়নে সাফল্য আসে৷ এমনটাই জানিয়েছেন পেপসি কো ইন্ডিয়ার বেভারেজ ক্যাটাগরির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট বিপুল প্রকাশ৷ গত সপ্তাহেই বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অল্পের জন্য সোনা হাতছাড়া হয় গোপীঁচাঁদের ছাত্রীর সিন্ধুর৷ ফাইনালে জাপানি প্রতিদ্বন্দ্বী অকুহারার কাছে হেরে সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয় ভারতের রুপোলি মেয়ের৷ গত বছর রিও অলিম্পিকেও অল্পের জন্য সোনা হাতছাড়া হয় এই হায়দরাবাদির৷ স্প্যানিস তারকা ক্যারোলিনা মারিনের কাছে হেরে অলিম্পিকে সোনা জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন সিন্ধু৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top