News Flash

  • Home
  • Uncategorized
  • তেইশটি শিবিরে আশ্রিত বন্যা কবলিত ১১১৭ পরিবার, পরিস্থিত পর্যালোচনা মুখ্যমন্ত্রীর
Image

তেইশটি শিবিরে আশ্রিত বন্যা কবলিত ১১১৭ পরিবার, পরিস্থিত পর্যালোচনা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর ৷৷ রাজ্যে গত দু-দিনের প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতির পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷

বন্যা কবলিত প্রতাপগড়৷ সোমবার তোলা নিজস্ব ছবি৷

মূলত, আগরতলা এবং জিরানিয়ায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ তাছাড়া দু-দিনের ভারি বর্ষণে পশ্চিম জেলার পাশাপাশি খোয়াই জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে৷ পশ্চিম জেলার সদর ও জিরানিয়াতে বন্যার প্রভাব পড়েছে৷ খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমায় কল্যাণপুর, মুঙ্গিয়াকামী এবং তেলিয়ামুড়ায় প্রবল বর্ষণে ক্ষয়ক্ষতি হয়েছে৷ জানা গেছে কল্যাণপুরে দুটি মাটির ঘর এবং মুঙ্গিয়াকামিতে একটি ও তেলিয়ামুড়ায় দুটি বাড়ী মারত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এদিকে সদর ও জিরানীয়া মহকুমায় মোট ২৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে৷ এর মধ্যে আগরতলায় ২২টি এবং জিরানীয়া মহকুমায় পুরাতন আগরতলায় ১টি ত্রাণ শিবির খোলা হয়েছে৷  ২৩টি ত্রাণ শিবিরে মোট ১১১৭টি পরিবার আশ্রয় নিয়েছে৷ টানা বৃষ্টির ফলে গতকাল অর্থাৎ ৩ সেপ্ঢেম্বর সন্ধ্যা সাতটায় হাওড়া নদীর জলস্তর বেড়ে দাঁড়ায় ১০৩৪ মিটিার৷ হাওড়া নদীর বিপদসীমা হল ১০৫০ মিটার৷ জলস্তর বেড়ে যাওয়ায় হাওড়া নদী ও কাটাখালের তীরবর্তী দক্ষিণ চন্দ্রপুর, বলদাখাল প্রভৃতি এলাকা জলমগ্ণ হয়ে পড়ে৷ একইভাবে পুর নিগম, সিভিল ডিফেন্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, অগ্ণি নির্র্বপণ দফতর, এন ডি আর এফ এবং আরক্ষা বাহিনী জলমগ্ণ এলাকা থেকে দুর্গত মানুষদের উদ্ধারে তৎপর হয়ে ওঠে৷ বন্যাদুর্গত মানুষদের ত্রাণে এখন পর্যন্ত ২৩ টি ত্রাণ শিবির খোলা হয়েছে৷ ২২টি ত্রাণশিবির খোলা হয়েছে আগরতলায় এবং একটি হয়েছে জিরানিয়া মহকুমায়৷ আজ সকালে মহাকরণে বন্যা পরিস্থিতি এবং ত্রাণ ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এই সভায় নগরোন্নয়ন দফতরের মন্ত্রী মানিক দে, আগরতলা পুর নিগমের মেয়র ডপ্রফুল্লজিৎ সিনহা, মুখ্যসচিব সঞ্জীবরঞ্জন, রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা, প্রধান সচিব সুশীল কুমার ডআর সারোয়াল ও মনোজ কুমার সচিব শান্তনু ও এস ভৌমিক, পশ্চিম জেলার জেলা শাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন৷ এছাড়াও ছিলেন নগরোন্নয়ন, পূর্ত, রাজস্ব ও জলসম্পদ দফতরের পদস্থ আধিকারিকবৃন্দ৷ সভায় রাজস্ব দফতরের প্রদান সচিব সুশীল কুমার জানান, জলমগ্ণ এলাকা থেকে দুর্গত মানুষদের উদ্ধার করে ত্রানশিবিরে নিয়ে আসার জন্য সঙ্গে সঙ্গেই জেলা ও মহকুমা প্রশাসন, আগরতলা পুর নিগম, সিভিল ডিফেন্স, টিএসআর এর ২ ও ১০ নং ব্যাটেলিয়নের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, অগ্ণি নির্র্বপণ দফতর, এন ডি আর এফ এবং আরক্ষা বাহিনী উদ্যোগ গ্রহণ করে৷ বন্যাকবলিত এলাকার মানুষদের উদ্ধারে ১৪টি নৌকা ব্যবহার করা হয়েছে৷ তিনি জানান, ২৩টি ত্রাণশিবিরগুলোতে পানীয়জলের জন্য দেওয়া হচ্ছে মিনারেল ওয়াটার৷ এছাড়াও পরিস্কার পরিচ্ছন্নতা ও স্যানিটেশনের ব্যবস্থা করা হয়েছে৷ এজন্য প্রয়োজনীয় ব্লিচিং পাউডার ও ফিনাইলের ব্যবস্থা করা হয়েছে৷ স্বাস্থ্য সচিব এস ভৌমিক জানান, ত্রাণশিবিরগুলোতে দিনরাত মিলিয়ে সর্বক্ষণের জন্য চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে ১০ টি মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে৷ মেডিক্যাল টিমগুলোতে চিকিৎসা কর্মীরা রয়েছেন৷ রয়েছে প্রয়োজনীয় ওষুধও৷ এছড়াও জিবি ও আই জি এম হাসপাতলে জরুরিভিত্তিতে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে৷ আগরতলা পুর নিগমের চিপ এক্সিকিউটিভ অফিসার জানান, ত্রাণশিবিরগুলোর পরিস্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হয়েছে৷ আজ সকাল ১১ টা থেকে একটি জরুরি ভিত্তিতে কন্ট্রোল রুমও খোলা হয়েছে৷ রাজ্য পুলিশের মহানির্দেশক জানান, ত্রানশিবিরগুলোতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ রাজ্য পুলিশের মহানির্দেশক জানান, ত্রাণশিবিরগুলোতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ বন্যাদুর্গত মানুষ যারা ত্রাণশিবিরে রয়েছেন বন্যার জন নেমে গেলে বাড়ি ফিরে যাবার পর তাদের মানবিক দৃষ্টিভঙ্গিতে প্রয়োজনীয় অর্থসাহায্য করতে পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন৷ কারণ উপর্যুপরি বন্যার ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তিনি মন্তব্য করেন৷ এছাড়াও নদীর বাঁধ সুরক্ষায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও তিনি নিতেও তিনি নির্দেশ দিয়েছেন৷ এদিকে হাওড়া নদীর জনস্তর ধীরে ধীরে নেমে যাচ্ছে৷ বিকেল ৫টায় জলস্তর রয়েছে ১০৩১ মিটার৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top