News Flash

  • Home
  • Uncategorized
  • টেট পরীক্ষার দাবী নিয়ে শিক্ষামন্ত্রীর আবাসনে ধর্না বিএড পাশ বেকারদের
Image

টেট পরীক্ষার দাবী নিয়ে শিক্ষামন্ত্রীর আবাসনে ধর্না বিএড পাশ বেকারদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷ শিক্ষামন্ত্রী এবং দপ্তরের আমলাদের প্রতিশ্রুতি লঙ্ঘনের প্রতিবাদে সরব হয়েছে বি এড প্রশিক্ষণপ্রাপ্তরা৷ চলতি শিক্ষাবর্ষে সেপ্ঢেম্বরে সদ্য বিএড পাশ করা ছাত্রছাত্রীদের জন্য টেটের বিজ্ঞপ্তি ছাড়ার প্রতিশ্রুতি এখনো হিমঘরে৷ শিক্ষা দপ্তর কোন নোটিফিকেশন জারি করেনি৷ ক্ষুব্ধ কর্ম প্রত্যাশীরা সোমবার শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর সরকারী বাসভবনে ডেপুটেশনে মিলিত হয়েছেন৷ বেকারদের দাবী শিক্ষা দপ্তর অবিলম্বে টেটের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে৷ ১২০০ জন প্রশিক্ষনার্থী পি জি টি এবং জি টি’র টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে মন্ত্রী সবুজ সঙ্কেত দেওয়ার পরও আশ্বস্থ হতে পারেনি কর্মপ্রত্যাশীরা৷ অভিযোগ, মন্ত্রী জুলাই মাসে পাসআউটদের জন্য সেপ্ঢেম্বরে পরীক্ষা গ্রহণের জন্য আশ্বাস্থ করার পরও কার্যকারী করেনি৷ বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা থাকা সত্বেও শিক্ষক নিয়োগে উদাসীন সরকার৷ শিক্ষা দপ্তরের একাংশ আমলাদের অদূর দর্শীতায় সদ্য পাশ করা ছেলেমেয়েরা সুযোগ পাচ্ছেনা টেট পরীক্ষার৷ টেটের বিজ্ঞপ্তি প্রকাশে দপ্তর গড়িমসি করলে শিক্ষা দপ্তরে ঘেরাও করার হুশিয়ারী দিয়েছেন বি এড প্রশিক্ষনপ্রাপ্ত বেকার যুবক যুবতীরা৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top