News Flash

  • Home
  • Uncategorized
  • চিন-ভারত কাছাকাছি, সন্ত্রাসবাদ প্রশ্ণে যৌথ বিবৃতি দিল ব্রিকস
Image

চিন-ভারত কাছাকাছি, সন্ত্রাসবাদ প্রশ্ণে যৌথ বিবৃতি দিল ব্রিকস

ঝিয়াম, ৪ সেপ্ঢেম্বর (হিঃস)৷৷ ডোকলামের তিক্ততা এখন অতীত সেটা বুঝিয়ে দিল ভারত এবং চিন৷ নবম ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলন

চিনে পৌঁছানোর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান চিনের প্রেসিডেন্ট জিংপিং৷ ছবি- পিআইবি৷

আরও বেশি কাছাকাছি আসার ইঙ্গিত দিল ভারত ও চিন৷ পাকিস্তানকে সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া বার্তা দিয়েছে ব্রিকস মঞ্চ৷ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট জিংপিং বৈঠক করবেন৷
চিনের ঝিয়ামে পৌঁছানোর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান চিনের প্রেসিডেন্ট জিংপিং৷ এর জন্য চিনের প্রেসিডেন্ট জিংপিংকে ধন্যবাদ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ব্রিকসের প্লেনারি সেশনের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী চিনকে উদ্দেশ্য করে একজোট হয়ে কাজ করার বার্তা দেন৷ তিনি বলেন যে পাঁচটি দেশের পরিস্থিতি ও প্রেক্ষিত আলাদা হলেও লক্ষ্য একটাই থাকা উচিত তা হল উন্নয়ন৷ প্রধানমন্ত্রী মোদী চিনকে আহ্বান করে বলেন যে সংযোগ ও সমঝোতা আরও বেশি গভীর হওয়া উচিত৷ পাশাপাশি সন্ত্রাসবাদ প্রশ্ণে ভারতের দাবিকেও মান্যতা দিল ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলো৷ ব্রিকস গোষ্ঠীভুক্ত পাঁচ রাষ্ট্রের যৌথ বিবৃতিতে জঙ্গি সংগঠনগুলো বিরুদ্ধে কঠোর নিন্দা করা হয়েছে৷ এক বিবৃতিতে জানানো হয়েছে যে হাক্কানি নেটওয়ার্ক, লস্কর ই তৈবা, জৈশি ই মহম্মদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ রাষ্ট্রকে কঠোর হতে হবে৷ উল্লেখ্য গতবার গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে সন্ত্রাসবাদ প্রশ্ণে যৌথ বিবৃতি দিতে চেয়েছিল ভারত৷ কিন্তু সেবার চিন ও রাশিয়ার চাপে তা দিতে পারেনি ভারত৷ অন্যদিকে, উন্নয়নের প্রশ্ণে ভারতের প্রধানমন্ত্রী বলেন যে স্মার্ট সিটি, নগরোন্নয়ন, বিপর্যয় মোকাবিলা জন্য পাঁচ রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে৷ এই ফাকে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী মোদী৷ এছাড়াও ব্রিকস সম্মেলনে লিঙ্গ সমতা, স্বাস্থ্য ব্যবস্থা, খাদ্য, চিকিৎসা নিয়ে একযোগে কাজ করার আহ্বান জানান মোদী৷ অন্যদিকে চিনের পক্ষ থেকে জানানো হয় যে কোনে সমস্যা বিরুদ্ধে মোকাবিলা করার জন্য কূটনীতির মাধ্যমেই তা সমাধান করতে হবে বলে তিনি জানান৷
এদিন ব্রিকসের মঞ্চে সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের বড় কূটনৈতিক জয় হয়েছে বলে মানছে বিভিন্ন মহল৷ শুধু তাই নয়, ভারত ও চিন দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে উষ্ণতা কাটিয়ে উঠছে বলে মনে করছে কূটনৈতিক মহল৷ ডোকালাম ইস্যুতে দুই দেশের মধ্যে যে তিক্ততা দেখা দিয়েছিল, ব্রিকসের মঞ্চে সম্পর্কে শৈত্যতা এসেছে বলে ধারণা করা হচ্ছে৷ চিনের সাথে কূটনৈতিক ভাবে সম্পর্ক মজবুত না করা গেলে আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত শক্তিশালী অবস্থানে যেতে পারবে না৷ চিন বরাবরই পাকিস্তান ইস্যুতে নরম মনোভাব পোষণ করে থাকে৷ ফলে, রাষ্ট্রসংঘে সন্ত্রাসবাদ ইস্যুতে অনেক দূর এগিয়েও ভারত পাকিস্তানকে কড়া জবাব দিতে পারছে না৷ সম্প্রতি রাশিয়ার সাথেও ভারতের সম্পর্ক কিছুটা নড়বড়ে অবস্থানে রয়েছে৷ ব্রিকসের মঞ্চে এবার যে চিত্র ফুটে উঠেছে তাতে আগামীদিনে বিভিন্ন বিষয় সহ বিশেষ করে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কড়া জবাব দিতে ভারতের হাতে সফলতা আসতে পারে বলেই মনে করছে কূটনৈতিক মহল৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top