News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে অটো চালক এবং স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে ঝগড়া, উত্তেজনা
Image

বিশালগড়ে অটো চালক এবং স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে ঝগড়া, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর৷৷ শনিবার সন্ধ্যায় বিশালগড় উত্তর স্বর্ণ ব্যবসায়ী এবং অটো শ্রমিকদের মধ্যে সামান্য বিষয় নিয়ে বাকবিতন্ডায় চরম বিশৃঙ্খলা দেখা দেয়৷ প্রসঙ্গত, অফিসটিলার বাসিন্দা দীপঙ্কর দাস অটো নিয়ে বিশালগড় আসার পথে এক বাইসাইকেল আরোহী তথা সেলুনের মালিক আনিল কুমার ভৌমিককে বিওসির সামনে ধাক্কা মেরে পালিয়ে যায় বলে অভিযোগ৷ পরবর্ত্তী সময়ে সাইকেল আরোহী অনিল কুমার ভৌমিক সাইকেল নিয়ে নিউমার্কেট এলাকায় অটোর চালককে জিজ্ঞাসা করতেই তিনি সাইকেল আরোহীকে মারধর শুরু করেন বলে অভিযোগ উঠেছে৷ এই পরিস্থিতি দেখে স্থানীয় স্বর্ণের দোকানের এক কর্মচারী প্রণব দেবনাথ প্রতিবাদ করতেই তার উপরও চড়াও হন অটো চালক দীপঙ্কর দাস৷ প্রণবকে মারধর করাই ক্ষিপ্ত হয়ে এগিয়ে আসে অন্যান্য স্বর্ণ ব্যবসায়ীরা৷ ভাঙচুর হয় অটোরিক্সা৷ তাতে  উত্তপ্ত হয়ে উঠে বিশালগড় উত্তর৷ খবর যায় মোটর স্ট্যান্ডে৷ খবর পেয়ে ছুটে আসেন অন্যান্য অটো শ্রমিকরা৷ উভয়ের মধ্যে শুরু হয়ে যায় ধস্তাধস্তি৷ এই খবর দেওয়া হয় বিশালগড় থানাকে৷ খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ৷ পুলিশ এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করে৷ এই ঘটনায় মামলা ও পাল্টা মামলা হয় থানায়৷ অটো শ্রমিকদের অভিযোগ সাইকেল আরোহী ও অটো চালকের মধ্যে বচসায় বিনা কারণে স্বর্ণ ব্যবসায়ীরা অটো চালক দীপঙ্কর সাহার উপরে চরাও হয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা৷ পরবর্ত্তী সময়ে ছুটে আসেন শ্রমিক ইউনিয়নের নেতা বিষ্ণু দত্ত, সন্তোষ বিশ্বাস ও নারায়ন ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা৷ তাদের নেতৃত্বে স্বর্ণ ব্যবসায়ীদের বিরুদ্ধে হয় একটি প্রতিবাদ মিছিল৷ অটো শ্রমিকদের মারে আহত হয় অভিজিৎ দেবনাথ নামে এক স্বর্ণ ব্যবসায়ীও৷ তাদের আরো অভিযোগ ক্ষমতার জোরে জাতীয় সড়কের উপরেই তারা মোটর স্ট্যান্ড বানিয়ে রেখেছে৷ পুলিশ এবং প্রশাসন জেনেও কোন প্রকার পদক্ষেপ নিচ্ছে না৷ কারন দীর্ঘদিন যাবৎ অটো শ্রমিকরা স্বর্ণ পট্টির সামনে জায়গা জবর দখল করে মোটর স্ট্যান্ড বানিয়ে রেখেছে বলে অভিযোগ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top