News Flash

  • Home
  • Uncategorized
  • শিশুপুত্রকে নালায় ডুবিয়ে ও নিজে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা মহিলার
Image

শিশুপুত্রকে নালায় ডুবিয়ে ও নিজে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা মহিলার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৩০ আগস্ট৷৷ উত্তর জেলার চুরাইবাড়ি রেল স্টেশনে তীব্র চাঞ্চল্য৷ এক অজ্ঞাত পরিচয়ের মানসীক ভারসাম্যহীন

চুড়াইবাড়িতে রেলব্রিজে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করেন অজ্ঞাত পরিচয় এক মহিলা৷ ছবি নিজস্ব৷

মহিলাকে কেন্দ্র করে এই চাঞ্চল্য৷ স্থানীয় এলাকাবাসীর চেষ্টায় মানসীকভাবে ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় মহিলা ও তার দুই বৎসরের পুত্র সন্তানকে উদ্ধার করে চুরাইবাড়ি থানার কাছে হস্তান্তর৷ এই ঘটনা  চুরাইবাড়ি রেলস্টেশন এলাকায়৷ সন্ধ্যায় রেল স্টেশন সংলগ্ণ এলাকার জনগণ সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় অজ্ঞাত পরিচয়ের মানসীক ভারসাম্যহীন এক মহিলাকে ঘুরাফেরা করতে দেখতে পান৷ ঐ মহিলার কোলে একটি ছোট শিশুও ছিল৷ প্রত্যক্ষদর্শীরা  উলঙ্গ ঐ মহিলাটি কোলের ছোট শিশুকে পাশের একটি নালার জলে ডুবিয়ে মারার চেষ্টা চালায়৷ সাথে সাথে প্রত্যক্ষদর্শী ও আশপাশের জনগণ এসে ঐ ছোট দুই বৎসরের ছেলেকে উদ্ধার করে উনাদের কাছে রাখেন৷ এবং স্থানীয় লোকজনরা চাদা তুলে ঐ মহিলার জন্য জামা কাপড় কিনে পরিয়ে দেন৷ তারপর উনারা বোঝিয়ে সোজিয়ে খানিকটা সময় রাখলেও যত রাত বাড়ে তত শুরু হয় উৎপাত৷ ঐ  মহিলা রেল স্টেশনের একটি স্টিলের খুটিতে উঠে ফাঁসি লাগানোর চেষ্টা চালায়৷ বিদ্যুতের ট্রান্সফরমারে হাত দিয়ে ধরেও আত্মহত্যার চেষ্টা চালায়৷ গ্রামবাসীরা বারবার ঐ মহিলাকে বাঁচানোর চেষ্টা চালায়৷ খবর দেওয়া হয় আরপিএফকে৷ কিন্তু চুরাইবাড়ি  রেল স্টেশনের আর পি এফ এর কক্ষে মস্ত বড় তালা ঝুলানো৷ খবর দেওয়া হয় স্থানীয় চুরাইবাড়ি থানাকে৷ চুরাইবাড়ি থানা ঘটনাস্থলে এসে উৎপাত করা মানসীক ভারসাম্যহীন মহিলাকে ও তার ছেলেকে তাদের হেফাজতে নিয়ে নেয় এবং রেল স্টেশন চত্বরে তাকে পাহারারত অবস্থায় রাখা হয়৷ আজ ঐ মহিলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয় এবং ঐ অজ্ঞাত পরিচয়ের মহিলার বাড়ির ঠিকানা বের করে তার পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷ এদিকে স্থানীয় জনগনের দাবী ঐ মহিলা পাশ্ববর্তী রাজ্য অসমের বাসিন্দা৷ সে ট্রেনে রাজ্যে প্রবেশ করেছে৷ কেন সে তার পুত্রকে মারতে চাইছে ও সে নিজেও আত্মহত্যা করতে চাইছে তা অবশ্য সম্পূর্ণ রহস্যের মধ্যে আবদ্ধ৷

Releated Posts

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top