News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর কোরিয়াকে সতর্ক করল আমেরিকা
Image

উত্তর কোরিয়াকে সতর্ক করল আমেরিকা

ওয়াশিংটন, ১৮ আগস্ট (হি.স) : উত্তর কোরিয়াকে আবারও সতর্ক করল আমেরিকা । আমেরিকা জানিয়েছে যদি উত্তর কোরিয়া জাপান, গুয়াম, দক্ষিণ কোরিয়ার উপর মিসাইল দাগে তবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বল প্রয়োগ করবে আমেরিকা ।
সম্প্রতি উত্তর কোরিয়া বিষয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোন্যাল্ড ট্র্যাম্প সংকল্প নিয়েছিলেন যে উত্তর কোরিয়ার যেকোন আক্রমণের যোগ্য জবাব দেবে আমেরিকা । আমেরিকার প্রতিরক্ষা সচিব জেমস মেটিস, জাপানি বিদেশমন্ত্রী তারো কোনো এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইন্সুনোরি অ্যানদেরা সঙ্গে আমেরিকার বিদেশ সচিব টিলরসন নিয়ে করা এক সাংবাদিক সম্মেলনে টিলরসন জানিয়েছেন যে উত্তর কোরিয়ার তরফ থেকে নেওয়া যেকোন আকস্মিক পরিস্থিতি মোকাবিলার জন্য তারা তৈরি । তিনি আরও জানান, বলপ্রয়োগ করা আমেরিকার প্রথমিক উদ্দেশ্য নয় কিন্তু আমেরিকা যে কোন পরিস্থিতির জন্য তৈরি আছে বলে সাংবাদিকদের তিনি জানান । তিনি বলেন যে, আমেরিকা সামরিক ভাবে তৈরি । আর দরকার পড়লে আমেরিকা তার সহযোগীদের নিয়ে যেকোন হামলার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত বলে তিনি জানিয়েছেন ।
অন্যদিকে আমেরিকার নিরাপত্তা উপদেষ্ঠা স্টিভ বেনন জানিয়েছেন, উত্তর কোরিয়া থেকে বর্তমান সময় বিপদ আছে । কারণ উত্তর কোরিয়ার পারমাণবিক আগ্রাসনের কোন স্থায়ী সমাধান নেই । তাই উত্তর কোরিয়া প্রসঙ্গে আমেরিকা ও তার সহযোগিদের সতর্ক করে দিয়েছেন তিনি ।
উল্লেখ্য, সম্প্রতি গুয়াম নিয়ে উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে বেশ উত্তেজনার সৃষ্টি হয় । এই প্রসঙ্গে চিনও আমেরিকাকে হুশিয়ারি দিয়েছিল। তারা বলেছিল, যদি কেউ উত্তর কোরিয়ার উপর আক্রমণ করে তবে চিন চুপ থাকবে না ।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top