News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ের প্রস্তাব দিয়ে প্রতারণা, কৈলাসহরে যুবককে গণধোলাই
Image

বিয়ের প্রস্তাব দিয়ে প্রতারণা, কৈলাসহরে যুবককে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৪ আগস্ট৷৷ প্রতারক এক যুবককে গণধোলাই দিল কৈলাসহর মোটর স্ট্যান্ড এলাকা জনগণ৷ সংবাদ সূত্রে জানা যায় আমবাসার যুবক অজিত সরকার, পেশায় শ্রমিক, বয়স ২৬৷ সে বলেছে আমবাসা ফরেষ্ট অফিসে চাকুরী করে৷ কৈলাসহর বৌলাবাস এলাকার এক মেয়ের সঙ্গে ফোনে পরিচয় হয়৷ তারপর বিয়ের প্রস্তাব৷ ছেলের কথা অনুযায়ী, মেয়ের বাড়ীর লোকেরা ছেলের বাড়ী ঘর দেখতে যায় আমবাসায়৷ যাওয়ার পর ছেলের মোবাইল অফ৷ অনেক খোঁজা খোঁজি করে হদিশ পায়নি৷ আবার ছেলে মেয়েকে ফোন করে তারপর মেয়ের বাড়ির লোকেরা কৈলাসহরে আসতে বলে৷ কথা অনুযায়ী ছেলে আসে কৈলাসহর মোটরস্ট্যান্ডে৷ মেয়ে ও ছেলে কথা বার্তা চলে উত্তেজিত ভাবে৷ জনগণ ঘটনা দেখে ছেলেকে গণধোলাই দেয়৷ ছেলেকে ঘরে ঢুকিয়ে প্রাণ বাঁচায়৷ তারপর পুলিশ এসে ছেলেকে থানায় নিয়ে যায়৷ ছেলের কাছে প্রচুর টাকা আছে বলেছে মেয়ের বাড়ীর লোকেরা৷ মেয়েকে টাকা দেখিয়েছে৷ এছাড়া দুইটি দামী মোবাইল সেট রয়েছে৷ ছেলে সাক্ষাতে বলে সে বিয়ে করবে৷ মেয়ের বাড়ীর লোকজন তার কাছে বিয়ে দিতে রাজী নয়৷ পুলিশ এই ব্যাপারে ঘটনার তদন্ত করছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top