News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যায় দুর্গতদের ত্রাণ বন্টন নিয়ে সিপিএম বিজেপিতে সংঘর্ষে উত্তপ্ত প্রতাপগড়
Image

বন্যায় দুর্গতদের ত্রাণ বন্টন নিয়ে সিপিএম বিজেপিতে সংঘর্ষে উত্তপ্ত প্রতাপগড়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগষ্ট৷৷ আগরতলার আদূরে বন্যা দুর্গতদের ত্রাণ শিবিরে রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়েছে৷ ত্রাণ সামগ্রী বন্টনকে

সোমবার বিকালে প্রতাপগড়ে বন্য দুর্গতদের ত্রাণ বন্টন নিয়ে সিপিএম ও বিজেপির কর্মীরা সংঘর্ষে লিপ্ত হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ ছবি নিজস্ব৷

কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষের জেরে প্রতাপগড় এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করেছে৷ বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে ছুটে গেছে৷ পুলিশ এবং স্থানীয় পাওয়া খবরে জানা গেছে, প্রতাপগড় উচ্চ বিদ্যালয়ের ত্রাণ শিবিরটিতে বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বন্টন নিয়ে প্রথম বিবাদের সৃষ্টি হয়৷ ত্রাণ সামগ্রী বন্টনে নিয়ে রাজনীতিকরণের অভিযোগ উঠে৷ অভিযোগ এবং পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে এবং ত্রাণ শিবিরের অভ্যন্তরের ক্ষোভ বাইরেও ছড়িয়ে পড়ে৷ এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে ঋষি কলোনী এলাকায় বিজেপি এবং সিপিআইএমের মধ্যে সংঘর্ষ শুরু হয় আর এই খবর ত্রাণ শিবিরে আসতেই সেখানেও মারপিট শুরু হয়৷ জানা গেছে, ত্রাণ সামগ্রী বন্টন নিয়ে এই বিবাদের জেরে এখনো পর্যন্ত বেশ কয়েকজন আহত হয়েছেন৷ খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশ এবং টিএসআর বাহিনী সেখানে ছুটে গেছে৷ তবে বিবাদমান দুই রাজনৈতিক দলের কর্মী সমর্থকরাও পাশ্বর্বতী এলাকা থেকে সেখানে ছুটে যাচেছন বলে জানা গেছে৷
এদিকে, বিজেপির তরফ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি লাগানো জামা গায়ে দিয়ে কেন বিজেপি কর্মীরা কাজ করছে, এটাই ছিল সিপিএম কর্মীদের মূল আপত্তি৷ কিন্তু তারা ভুলে গেছে প্রধানমন্ত্রী কোন দলের প্রধানমন্ত্রী নয়, তিনি সকলের প্রধানমন্ত্রী৷ এই ঘটনায় বিজেপির বেশ কয়েকজন আহত হয় এবং ঘটনার পর বিজেপির রাজ্য নেতৃত্বরা প্রতাপগড়ে ছুটে যান৷ বিজেপি এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানায়৷ দুর্যোগের [vsw id=”CRdmzD_yZ5I” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]সময়েও যেভাবে সিপিএম রাজনীতি করছে তার তীব্র ধিক্কার জানায় বিজেপি৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top