News Flash

  • Home
  • Uncategorized
  • আত্মঘাতী বিস্ফোরণে ৩০ তালিবান জঙ্গির মৃত্যু
Image

আত্মঘাতী বিস্ফোরণে ৩০ তালিবান জঙ্গির মৃত্যু

কাবুল, ১১ অগাষ্ট (হি.স.) : এক আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন তালিবান জঙ্গির মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে৷ ফারহ প্রদেশে ঘটনাটি ঘটেছে৷ সাম্প্রতিক সময়ে আফগান তালিবানদের উপর এতবড় আঘাত হয়নি৷ নাশকতা ঘটাতে গিয়ে জঙ্গিদের এই দল উড়ে যায় বলে জানা গিয়েছে৷
স্থানীয় সরকারের মুখপাত্র নাসের মেহেরি জানিয়েছেন, ফারহ প্রদেশের বালা বলোক এলাকায় হামলা চালানো জন্য জড় হয়েছিল জঙ্গিরা৷ আচমকা সেখানে দুই আত্মঘাতী জঙ্গি নিজেদের বিস্ফোরণে উড়িয়ে দেয়৷ মুহূর্তে ছিন্নভিন্ন হয়ে যায় জঙ্গিদের দেহ৷বালা বলোক এলাকার পাইওয়া পাসা গ্রামে এমন মারাত্মক বিস্ফোরণে মৃত্যু হয়েছে স্থানীয় তালিবান কমান্ডারের৷

Releated Posts

চাম্বায় ১০০ ফুট গভীর খাদে বাস পড়ে হিমাচলে মৃত ৭, আহত ১১

শিমলা, ৮ আগস্ট (আইএএনএস): হিমাচল প্রদেশের চাম্বা জেলায় শনিবার ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং ১১…

ByByNews Desk Aug 8, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top