News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যপালের আশ্বাসে আমরণ অনশন প্রত্যাহার করলেন সর্বশিক্ষার শিক্ষকরা
Image

রাজ্যপালের আশ্বাসে আমরণ অনশন প্রত্যাহার করলেন সর্বশিক্ষার শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগষ্ট৷৷ সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষকরা আমরণ অনশন প্রত্যাহার করে নিলেন সাত দিনের মাথায়৷ রাজ্যপালের আশ্বাসের ভিত্তিতে তাঁরা অনশন প্রত্যাহার করে নিয়েছেন৷ মূলত নিয়মিতকরণের দাবীতে তারা আমরণ অনশনে বসেছিলেন৷ সোমবার সকালে রাজ্যপালের প্রতিনিধি অনশনস্থলে পৌঁছেন এবং রাজ্যপালের সাথে অনশনকারীদের প্রতিনিধির ফোনে কথা বলিয়ে দেন৷ রাজ্যপাল নাকি বলেছেন, তিনি বহিঃরাজ্যে রয়েছেন৷ রাজ্যে ফিরে তিনি তাদের দাবীর বিষয়ে প্রয়োজনীয় আলোচনা করবেন৷ অনশনকারীদের প্রতিনিধি রাজ্যপালকে প্রস্তাব দিয়েছেন যাতে ত্রিপাক্ষীক বৈঠক করা হয়৷ রাজ্যপাল এই প্রস্তাব গ্রহণ করেছেন৷ রাজ্যপালের কাছ থেকে আশ্বাস পেয়ে দুপুর আড়াইটা নাগাদ আমরণ অনশন প্রত্যাহার করে নেয় সর্বশিক্ষার শিক্ষকরা৷
এদিকে, সর্বশিক্ষার শিক্ষকরা আমরণ অনশন প্রত্যাহার করার পর নানা প্রশ্ণ উঠেছে৷ রাজনৈতিক লাভালাভের প্রশ্ণেই কি সাত আগষ্ট পর্যন্ত অনশন চালানো হয়েছিল৷ তাদের এই আমরণ অনশন আন্দোলনের পিছনে কি কোন রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, এসইব প্রশ্ণও উঠছে৷
এদিকে, এই শিক্ষকরা আমরণ অনশনে বসার ফলে রাজ্যের সুকলগুলিতে পঠন পাঠন মারাত্মক ভাবে ব্যহত হচ্ছিল৷ যদিও রাজ্য সরকারের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল যে তাদের নিয়মিতকরণের বিষয়টি পুরোপুরি নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের উপর৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top