News Flash

  • Home
  • Uncategorized
  • মমতার আর সিপিআইএমে এলার্জি নেই, কটাক্ষ সুদীপের
Image

মমতার আর সিপিআইএমে এলার্জি নেই, কটাক্ষ সুদীপের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগষ্ট৷৷ এখন সিপিআইএম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোন এলার্জি নেই৷ তিনি সোনিয়া গান্ধীর ডান পাশে তার সীতারাম ইয়েচুরির বাম পাশে বসতে দ্বিধা বোধ করেননা৷ সোমবার নিঃশর্ত ভাবে বিজেপিতে যোগদানের ঘোষণা করে নিজের রাজনৈতিক জীবনের দীর্ঘ সময় ভুল পথে হেঁটেছেন বলে আক্ষেপ করে একথা বলেন সুদীপ রায় বর্মণ৷ এদিন নিঃশর্ত ভাবে বিজেপিতে যোগদান করেন তার অনুগামী ৫ বিধায়কও৷ বিধায়ক এবং তাদের সমর্থকদের কোন পদের মোহ না রেখে পার্টির কাজে ঝাঁপিয়ে পড়ারও আবেদন করেন তিনি৷ এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আয়োজিত যোগদান সভায় সুদীপ রায় বর্মণ বলেন, দীর্ঘ ৩০-৩৫ বছর তিনি কংগ্রেসের জন্য বৃথা কাজ করে গেছেন৷ আর সর্বশেষে একবছর তৃণমূল কংগ্রেসের৷ কিন্তু সবই বৃথা হয়েছে৷ এরাজ্য থেকে সিপিআইএমকে হটানোর ক্ষমতা একমাত্র বিজেপিরই আছে৷ তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিধানসবা নির্র্বচনে কংগ্রেস সিপিআইএম একাকার হয়ে নির্র্বচনে লড়ছে৷ এরপর আর ওই দলে থাকার কোন যুক্তি ছিল না তাই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া৷ কিন্তু এখন সিপিআইএম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোন এলার্জি নেই৷ তিনি সোনিয়া গান্ধীর ডান পাশে আর সীতারাম ইয়েচুরির বাম পাশে বসতে দ্বিধা বোধ করেন না৷ এ অবস্থায় পরিবর্তনের জন্য বহুবার কর্মসূচীতে তিনি অপ্লুত৷ অমিত শাহ এত সাধারণ মানুষ যা তার সঙ্গে দেখা করার আগে বোঝাই যায়নি৷ বিজেপির কর্মধারায় তিনি নিজেকে সমর্পণ করার ঘোষণা দিয়ে তার কর্মী সমর্থকদের নিঃস্বার্থ ভাবে কোন পদের মোহ না রেখে ঝাঁপিয়ে পরতে বললেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top