News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সূচনা করে ধর্মেন্দ্র প্রধান জানালেন রাজ্যে স্থাপন করা হবে আই ও সি এল’র স্টেট মনিটরিং সেন্টার
Image

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সূচনা করে ধর্মেন্দ্র প্রধান জানালেন রাজ্যে স্থাপন করা হবে আই ও সি এল’র স্টেট মনিটরিং সেন্টার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷ রাজ্যে পেট্রোলিয়াম সামগ্রীর যোগান বৃদ্ধি করার লক্ষ্যে আগরতলায় আই ও সি এল -এর একটি স্টেট মনিটেরিং সেন্টার করা হবে৷ আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং প্রেক্ষাগৃহে রাজ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সূচনা করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও ন্যাচারেল গ্যাস মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্ব প্রাপ্ত) ধর্মেন্দ্র প্রধান এই ঘোষণা দিয়েছে৷
আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কেন্দ্রীয় পেট্রোলিয়াম রাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সূচনা করার পাশাপাশি বোধজংনগরে প্রস্তাবিত বার্ষিক ৬০ হাজার এম টি ক্ষমতা সম্পন্ন একটি এল পি জি বটলিং প্ল্যান্টেরও শিলান্যাল করেন৷ অনুষ্ঠানে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, এই প্ল্যান্টের জন্য রাজ্য সরকার বোধজংনগরে ৪০ একর জমি দিয়েছে৷ প্ল্যান্ট স্থাপনে ব্যয় ধরা হয়েছে ১৪৩ কোটি টাকা৷ আগামী ২০১৯ এর জুন মাসে এই প্ল্যান্ট চালু হবে বলে আশা করা যায়৷ এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও জনসংভরণ মন্ত্রী ভানুলাল সাহা৷ এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও ন্যাচারেল গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব (মার্কেটিং) আশুতোষ জিন্দাল, ইন্ডিয়ান অয়েলের অধিকর্তা (মার্কেটিং) বি এস কানথ, ইন্ডিয়ান অয়েলের নির্বাহী অধিকর্তা (এল পি জি) গুরমতি সিং ইন্ডিয়ান অয়েলের নির্বাহী অধিকর্তা দীপংকর রায়, ও এন জি সি-র অধিকর্তা ডি পি মহাবর, ও এন জি সি-র ত্রিপুরার এসেট ম্যানেজার জি কে সিংহরায়, রাজ্যের খাদ্য দপ্তরের সচিব ওয়াই কুমার প্রমুখ৷ এই অনুষ্ঠানে রাজ্যে দারিদ্রসীমার নীচে বসবাসকারী ২০ জন মহিলা বেনিফিসিয়ারীর হাতে আনুষ্ঠানিক ভাবে এল পি জি সংযোগের প্রয়োজনীয় অনুমোদন পত্র তুলে দেওয়া হয়৷ উপস্থিত অতিথিগণ বেনিফিসিয়ারীদের হাতে এই অনুমোদন পত্রগুলি তুলে দেন৷ অনুষ্ঠানে রাজ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সূচনা করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও ন্যাচারেল গ্যাস রাষ্ট্রমন্ত্রী আরও বলেন, উত্তর-পূর্বের ত্রিপুরার মতো এক প্রত্যন্ত রাজ্যের মহিলাদের জন্য এই যোজনা ভারত সরকারের এক উপহার৷ আগামী দিনে এধরনের এল পি জি সংযোগ আরও দেওয়া হবে ভারত সরকারের উদ্যোগে৷ তিনি বলেন, রাজ্যে আরও ৪০টি এল পি জি বন্টন কেন্দ্র ও ৪০ টি পেট্রোল পাম্প চালু করা হবে৷ তিনি বলেন, রাজ্যে আরও তিনটি সি এন জি স্টেশন স্থাপন করার জন্য এবং আরও ১০ হাজার পরিবারে পাইপ লাইনে রান্নার গ্যাস সংযোগ দেওয়ার কথা কেন্দ্রীয় সরকার বিবেচনা করেছে৷ তিনি বলেন, এল পি জি গ্যাস সংযোগ দেওয়াকে একটি সাবর্জনীন রূপ দিতে চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার৷ সময় মতো ভোক্তাদের কাছে এল পি জি সরবরাহ পৌঁছে দেওয়াকে নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে৷
অনুষ্ঠানে এর আগে সম্মানিত অতিথি রাজ্যের খাদ্য ও জনসংভরণ মন্ত্রী ভানুলাল সাহা বলেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় রাজ্যে লক্ষ্যমাত্রা অনুসারে কয়েক হাজার বেনিফিসিয়ারীর এল পি জি সংযোগ দেওয়া হবে৷ এটা খুশীর কথা৷ খাদ্য ও জনসংভরণ মন্ত্রী রাজ্যের এল পি জি ভোক্তাদের কাছে সময়মতো এল পি জি সিলিন্ডার সরবরাহের বিষয়টি নিশ্চত করতে আই ও সি এল কর্তৃপক্ষের কাচে অনুরোধ জানান৷ তিনি বহিরাজ্য থেকে সিলিন্ডার আনার উপর নির্ভরতা কমানোর জন্য বোধজংনগরে প্রস্তাবিত এল পি জি বটলিং প্ল্যান্ট দ্রুত চালু করার উপর গুরুত্ব আরোপ করেন৷ খাদ্য ও জনসংভরণ মন্ত্রী ভানুলাল সাহা রাজ্যে আরও নতুন এল পি জি বন্টন কেন্দ্র স্থাপনের দাবী জানান৷ তিনি বলেন, রাজ্যের অনেক ব্লক সদরে এখনও এল পি জি আউটলেট নেই৷ তিনি রাজ্যের বিশেষ করে মোট চাহিদার মাত্র এক তৃতীয়াংশ সিলিন্ডার সরবরাহ হচ্ছে পুরানো বিশালগড় বটলিং প্ল্যান্ট থেকে৷ শিলচর প্ল্যান্ট ছাড়াও অন্য জায়গা থেকে সিলিন্ডার সরবরাহের বিষয়টি আই ও সি এল যাতে খতিয়ে দেখে তার উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন৷ বাংলাদেশের মধ্য দিয়েও সিলিন্ডার রাজ্যে নিয়ে আসার বিষয়টি তিনি খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস মন্ত্রকের কাছে অনুরোধ জানান৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্ডিয়ান অয়েলের অধিকর্তা (মার্কেটিং) বি এস কানথ৷ ধন্যবাদ জ্ঞাপন করেন অয়েল ইন্ডাষ্ট্রি ত্রিপুরার স্টেট লেভেল কো-অর্ডিনেটর অলোক দত্ত৷
উল্লেখ্য, রাজ্যে এখন পর্যন্ত আই ও সি এল -এর কোন অফিস পরিকাঠামো নেই৷ রাজ্যের দীর্ঘদিনের দাবী ছিল আধুনিক ল্যাবরেটোরি সহ আই ও সি এল-এর একটি পৃথক ডিভিশনাল অফিস স্থাপনের৷ আজ সকালে রাজ্য অতিথি শালায় রাজ্যের খাদ্য ও জনসংভরণ মন্ত্রী ভানুলাল সাহা রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট দাবী দাওয়া নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও ন্যাচারেল গ্যাস রাষ্ট্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সাথে সাক্ষাতকারে তাঁর কাছে এক স্মারকলিপি তুলে দেন৷ এই স্মারকলিপিতেও রাজ্যে আই ও সি এল-এর একটি পৃথক ডিভিশনাল অফিস স্থাপনের দাবী জানানো হয়৷ সাক্ষাতকারের সময় কেন্দ্রীয় পেট্রোলিয়াম রাষ্ট্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই দাবীর যৌক্তিকতা স্বীকার করে পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব আশুতোষ জিন্দালকে এই বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ দেন৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top