News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনে সব ধরনের শক্তি প্রয়োগ করা হবে ঃ হেমন্ত সিপিআইএম বুঝে গেছে তাদের পতন আসনন্ন ঃ ধর্মেন্দ্র
Image

নির্বাচনে সব ধরনের শক্তি প্রয়োগ করা হবে ঃ হেমন্ত সিপিআইএম বুঝে গেছে তাদের পতন আসনন্ন ঃ ধর্মেন্দ্র

সুদীপ বর্মনসহ ছয় বিধায়ককে দলে বরণ করেই পদের লড়াই সম্পর্কে সতর্ক করল বিজেপি
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগষ্ট৷৷ দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যের ৬ অবাম বিধায়ক শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দিলেন৷ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাদের স্বাগত জানাতে রাজ্যে উপস্থিত ছিলেন৷ সুদীপ রায় বর্মণ, আশিস সাহা, দিবা চন্দ্র রাংখল, প্রনোজিৎ সিংহ রায়, বিশ্ব বন্ধু সেন এবং দিলীপ সরকার বিজেপিতে যোগ দেওয়ার বিনা নির্র্বচনে রাজ্যে প্রথমবারের মত বিধানসভায় বিধায়ক পেয়ে গেল বিজেপি৷ তবে তাদের স্বাগত জানাতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতারা জনসমক্ষেই তাদের বিজেপির সম্পর্কে সম্যক জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন৷ বিজেপির সাংগঠনিক প্রক্রিয়ায় কংগ্রেসের মতো পদের লড়াই হয়না বলেও জানিয়ে দেওয়া হয়েছে৷ সভায় বিজেপি’র সর্বভারতীয় সম্পাদক তথা রাজ্য প্রভারী সুনীল দেওধর বলেন, বিজেপি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং দীনদয়াল উপাধ্যায়ের মত সর্বত্যাগীদের সৃষ্টি দল ফলে এখানে রাজনীতির পরাকাষ্ঠা সম্পূর্ণ ভিন্ন৷ এখানে কেউ নেতা নয় এখানে কার্যকর্তা৷ তিনি আরও বলেন, আগামী দিনে ত্রিপুরার জন বিরোধী-দেশ বিরোধী বামফ্রন্টের পতনের জন্য সমস্ত লোভ লালসা ত্যাগ করে ঝাঁপিয়ে পরতে হবে৷ এরাজ্যে ৩৭ লক্ষ মানুষের স্বার্থে এই লড়াই শুরু করতে হবে৷ সোমবারের এই যোগদান সভায় কমপক্ষে চারজন প্রাক্তন বিধায়ক সহ বিভিন্ন স্তরের প্রায় ১০ জন প্রতিনিধি বিজেপিতে যোগ দিয়েছেন৷ এছাড়াও ইতিপূর্বে তৃণমূল কংগ্রেসের সমস্ত পদাধিকারীরা বিজেপিতে সামিল হয়ে গেছেন৷
এই সভায় বক্তব্য রাখতে গিয়ে সি পি আই এমকে আগামী বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে পরাস্ত করার জন্য এবং জাতীয়তাবাদী শক্তিকে জয়ী করার জন্য সবধরনের শক্তি প্রয়োগ করা হবে৷ একই সঙ্গে বিগত নির্বাচন গুলিতে যে ভাবে কারচুপি হয়েছে তা কঠোর হাতে মোকাবেলা করা হবে বলেও বিজেপি করা বার্তা দিয়েছেন নেডার চেয়ারম্যান তথা আসামের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা৷ আগরতলায় অনুষ্ঠিত যোগদান সভায় ভাষণ দিতে গিয়ে বলেন, বিজেপি এবার সিপিআইএমকে উৎখাত করভেই৷ আর এই দেশ বিরোধী শক্তিকে পরাস্ত করে দেশের ঐক্য সংহতি সুদৃঢ় করার সংকল্প নিয়েছে বিজেপি৷ বিজেপি কোন অবস্থাতেই আর রাজনৈতিক সন্ত্রাস বরদাস্ত করবে না৷ এতদিন তারা কংগ্রেসের সঙ্গে মোকাবেলা করেছে৷ এখন মোকাবেলা বিজেপির সঙ্গে৷ ফলে এখনই সিপিআইএমকে সতর্ক হয়ে যাওয়া উচিত৷ অন্যথায় পালানোর পথ থাকবে না৷ তিনি বলেন, শুধু ত্রিপুরাতেই নয় রাজ্যের পর কেরল থেকেও বিদায় নিতে হবে সিপিআইএমকে৷ এরপর বেজিং ছাড়া অন্য কোথায় তাদের ঠাঁই হবে না৷ কারচুপি করার চেষ্টা হলেই পাল্টা জবাব দেওয়া হবে৷ রক্ষা বন্দনের দিনে হেমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরার মহিলাদের সম্মান রক্ষায় অঙ্গিকার নিয়ে বলেন, এরাজ্যে মহিলাদের খুন, ধর্ষণ হলে বিজেপির আগামী সরকার তাদের ফাঁসি সুনিশ্চিত করে দেবে৷
এদিকে, ত্রিপুরার সামগ্রিক উন্নয়নের জন্য এবং কর্মচারী ও বেকার সমস্যার সমাধানের জন্য বিজেপিকে সরকার গঠনের সুযোগ করে দেওয়ার জন্য ত্রিপুরাবাসীর কাছে আবেদন জানালেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় পেট্রোলিয়াম রাষ্ট্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷ তবে মন্ত্রীর মতে সিপিআইএম এখনই পরাজয়ের গ্লানিতে ডুবে গেছে৷ রাজাধানীর আগরতলায় আয়োজিত এক জনসবায় ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ত্রিপুরা মুখ্যমন্ত্রী খুবই সরল সাধারণ, স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তি বলে দেশজুড়ে মিথ্যা প্রচার আছে৷ কিন্তু এখন তাঁর প্রকৃত চিত্র জনসমক্ষে উঠে আসছে৷ ত্রিপুরায় যেভাবে খুন সন্ত্রাস চালানো হচ্ছে তার বিষয় এখন আর দেশবাসীর অজানা নেই৷ তারা নিজেরাও বুঝে গেছে তাদরে পতন এখন আসন্ন৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ব্যাপক হারে ত্রিপুরার জন্য অর্থ সাহায্য দিচ্ছে৷ কিন্তু তা জন স্বার্থে ব্যয় হচ্ছে না৷ সিপিআইএমকে এজন্য আগামী দিনে জবাব দিতে হবে৷ খুন সন্ত্রাসের রাজনীতি পরিত্যাগ না করলে চরম পরিণতি স্বীকার হতে হবে বামেদের৷ তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার বিস্তর পরিকল্পনা নিয়েছে৷ কিন্তু ত্রিপুরাকে তুলে ধরতে হলে এরাজ্যের সরকারের পরিবর্তন হওয়া প্রয়োজন৷ ত্রিপুরা শুধু গ্যাসই নয় বাঁশও পরিস্থিতি পাল্টে দিতে পারে৷ কারণ আসামের নুমালিগড়ে তৈল শোধনাগারে বাঁশ থেকে পেট্রোল ও ডিজেল তৈরির একটি প্রকল্প শুরু করতে চলছে কেন্দ্রীয় সরকার৷ এজন্য ১ হাজার কোটি টাকা মঞ্জুর করা হয়েছে৷ খুব দ্রুত এর কাজ শুরু হবে৷ তিনি জানান, ত্রিপুরার ক্ষমতার পরিবর্তন প্রায় সুনিশ্চিত৷ বাম সরকারকে হটানোর পর এক নতুন ত্রিপুরা গড়ে তুলতে হবে৷ এজন্য কেন্দ্রীয় সরকার সব ধরনের সহযোগিতায় প্রস্তুত আছে৷ বিজেপির সরকার ক্ষমতায় আসার পর তিন বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য হিসাবে গড়ে তোলা হবে৷
অন্যদিকে, গত এক বছরে ত্রিপুরায় ক্যাডার সন্ত্রাসে ৯২৯ জন মহিলার ধর্ষণের পর খুন হয়েছেন বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব৷ পরিবর্তনের জন্য এখন পার্টি কর্মীদের ঐক্য বন্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাকও দিয়েছেন তিনি৷ বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জনসভায় বলেন, আজ বিজেপি ত্রিপুরায় বিধানসভায় ৬ জন সদস্য পেয়েছে৷ এই প্রথম দেশের কোন বাম শাসিত রাজ্যে বিজেপি প্রধান বিরোধী দল হয়ে উঠে এল৷ আগামী বিধানসভা নির্র্বচনে ৬০ এর লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই বিজেপি কাজ শুরু করেছে৷ বাম বিরোধী আন্দোলনে মানুষের ব্যাপক সমর্থন পাওয়া যাচ্ছে৷ কারণ বাম শাসনে মানুষ অতিষ্ঠ৷ তিনি উল্লেখ করেন, যারা প্রকৃতপক্ষে বাম বিরোধী তারাই বিজেপিতে সামিল হচ্ছেন৷ সিপিআইমে কিছু ভাল লোক আছেন যারা মানিক সারকার পরিচালিত সরকারের অপকর্ম আর সহ্য করতে পারছেননা৷ তারাও এখন বিজেপিতে আসার আলো দেকছেন৷ সিপিআইএমের ক্যাডাররা এজন্যই তাদের খুন সন্ত্রাস বাড়িয়ে দিয়েছে৷ গত ১ বছরে ত্রিপুরায় ক্যাডার সন্ত্রাসে ৯২৯ জন মহিলা ধর্ষণ ও পরে খুন করেছে ক্যাডাররা বিজেপি ক্ষমতায় এলে এসবের যোগ বিচার হবে৷ এর আগে বিপ্লব কুমার দেব ৬ বিধায়কের বিজেপির উত্তরীয় পরিয়ে দেন এবং বিজেপিতে স্বাগত জানিয়ে স্বাগত জানিয়ে তাদরে সঙ্গে মঞ্চে আলিঙ্গন করেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top