সুদীপ বর্মনসহ ছয় বিধায়ককে দলে বরণ করেই পদের লড়াই সম্পর্কে সতর্ক করল বিজেপি
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগষ্ট৷৷ দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যের ৬ অবাম বিধায়ক শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দিলেন৷ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী
ধর্মেন্দ্র প্রধান তাদের স্বাগত জানাতে রাজ্যে উপস্থিত ছিলেন৷ সুদীপ রায় বর্মণ, আশিস সাহা, দিবা চন্দ্র রাংখল, প্রনোজিৎ সিংহ রায়, বিশ্ব বন্ধু সেন এবং দিলীপ সরকার বিজেপিতে যোগ দেওয়ার বিনা নির্র্বচনে রাজ্যে প্রথমবারের মত বিধানসভায় বিধায়ক পেয়ে গেল বিজেপি৷ তবে তাদের স্বাগত জানাতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতারা জনসমক্ষেই তাদের বিজেপির সম্পর্কে সম্যক জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন৷ বিজেপির সাংগঠনিক প্রক্রিয়ায় কংগ্রেসের মতো পদের লড়াই হয়না বলেও জানিয়ে দেওয়া হয়েছে৷ সভায় বিজেপি’র সর্বভারতীয় সম্পাদক তথা রাজ্য প্রভারী সুনীল দেওধর বলেন, বিজেপি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং দীনদয়াল উপাধ্যায়ের মত সর্বত্যাগীদের সৃষ্টি দল ফলে এখানে রাজনীতির পরাকাষ্ঠা সম্পূর্ণ ভিন্ন৷ এখানে কেউ নেতা নয় এখানে কার্যকর্তা৷ তিনি আরও বলেন, আগামী দিনে ত্রিপুরার জন বিরোধী-দেশ বিরোধী বামফ্রন্টের পতনের জন্য সমস্ত লোভ লালসা ত্যাগ করে ঝাঁপিয়ে পরতে হবে৷ এরাজ্যে ৩৭ লক্ষ মানুষের স্বার্থে এই লড়াই শুরু করতে হবে৷ সোমবারের এই যোগদান সভায় কমপক্ষে চারজন প্রাক্তন বিধায়ক সহ বিভিন্ন স্তরের প্রায় ১০ জন প্রতিনিধি বিজেপিতে যোগ দিয়েছেন৷ এছাড়াও ইতিপূর্বে তৃণমূল কংগ্রেসের সমস্ত পদাধিকারীরা বিজেপিতে সামিল হয়ে গেছেন৷
এই সভায় বক্তব্য রাখতে গিয়ে সি পি আই এমকে আগামী বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে পরাস্ত করার জন্য এবং জাতীয়তাবাদী শক্তিকে জয়ী করার জন্য সবধরনের শক্তি প্রয়োগ করা হবে৷ একই সঙ্গে বিগত নির্বাচন গুলিতে যে ভাবে কারচুপি হয়েছে তা কঠোর হাতে মোকাবেলা করা হবে বলেও বিজেপি করা বার্তা দিয়েছেন নেডার চেয়ারম্যান তথা আসামের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা৷ আগরতলায় অনুষ্ঠিত যোগদান সভায় ভাষণ দিতে গিয়ে বলেন, বিজেপি এবার সিপিআইএমকে উৎখাত করভেই৷ আর এই দেশ বিরোধী শক্তিকে পরাস্ত করে দেশের ঐক্য সংহতি সুদৃঢ় করার সংকল্প নিয়েছে বিজেপি৷ বিজেপি কোন অবস্থাতেই আর রাজনৈতিক সন্ত্রাস বরদাস্ত করবে না৷ এতদিন তারা কংগ্রেসের সঙ্গে মোকাবেলা করেছে৷ এখন মোকাবেলা বিজেপির সঙ্গে৷ ফলে এখনই সিপিআইএমকে সতর্ক হয়ে যাওয়া উচিত৷ অন্যথায় পালানোর পথ থাকবে না৷ তিনি বলেন, শুধু ত্রিপুরাতেই নয় রাজ্যের পর কেরল থেকেও বিদায় নিতে হবে সিপিআইএমকে৷ এরপর বেজিং ছাড়া অন্য কোথায় তাদের ঠাঁই হবে না৷ কারচুপি করার চেষ্টা হলেই পাল্টা জবাব দেওয়া হবে৷ রক্ষা বন্দনের দিনে হেমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরার মহিলাদের সম্মান রক্ষায় অঙ্গিকার নিয়ে বলেন, এরাজ্যে মহিলাদের খুন, ধর্ষণ হলে বিজেপির আগামী সরকার তাদের ফাঁসি সুনিশ্চিত করে দেবে৷
এদিকে, ত্রিপুরার সামগ্রিক উন্নয়নের জন্য এবং কর্মচারী ও বেকার সমস্যার সমাধানের জন্য বিজেপিকে সরকার গঠনের সুযোগ করে দেওয়ার জন্য ত্রিপুরাবাসীর কাছে আবেদন জানালেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় পেট্রোলিয়াম রাষ্ট্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷ তবে মন্ত্রীর মতে সিপিআইএম এখনই পরাজয়ের গ্লানিতে ডুবে গেছে৷ রাজাধানীর আগরতলায় আয়োজিত এক জনসবায় ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ত্রিপুরা মুখ্যমন্ত্রী খুবই সরল সাধারণ, স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তি বলে দেশজুড়ে মিথ্যা প্রচার আছে৷ কিন্তু এখন তাঁর প্রকৃত চিত্র জনসমক্ষে উঠে আসছে৷ ত্রিপুরায় যেভাবে খুন সন্ত্রাস চালানো হচ্ছে তার বিষয় এখন আর দেশবাসীর অজানা নেই৷ তারা নিজেরাও বুঝে গেছে তাদরে পতন এখন আসন্ন৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ব্যাপক হারে ত্রিপুরার জন্য অর্থ সাহায্য দিচ্ছে৷ কিন্তু তা জন স্বার্থে ব্যয় হচ্ছে না৷ সিপিআইএমকে এজন্য আগামী দিনে জবাব দিতে হবে৷ খুন সন্ত্রাসের রাজনীতি পরিত্যাগ না করলে চরম পরিণতি স্বীকার হতে হবে বামেদের৷ তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার বিস্তর পরিকল্পনা নিয়েছে৷ কিন্তু ত্রিপুরাকে তুলে ধরতে হলে এরাজ্যের সরকারের পরিবর্তন হওয়া প্রয়োজন৷ ত্রিপুরা শুধু গ্যাসই নয় বাঁশও পরিস্থিতি পাল্টে দিতে পারে৷ কারণ আসামের নুমালিগড়ে তৈল শোধনাগারে বাঁশ থেকে পেট্রোল ও ডিজেল তৈরির একটি প্রকল্প শুরু করতে চলছে কেন্দ্রীয় সরকার৷ এজন্য ১ হাজার কোটি টাকা মঞ্জুর করা হয়েছে৷ খুব দ্রুত এর কাজ শুরু হবে৷ তিনি জানান, ত্রিপুরার ক্ষমতার পরিবর্তন প্রায় সুনিশ্চিত৷ বাম সরকারকে হটানোর পর এক নতুন ত্রিপুরা গড়ে তুলতে হবে৷ এজন্য কেন্দ্রীয় সরকার সব ধরনের সহযোগিতায় প্রস্তুত আছে৷ বিজেপির সরকার ক্ষমতায় আসার পর তিন বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য হিসাবে গড়ে তোলা হবে৷
অন্যদিকে, গত এক বছরে ত্রিপুরায় ক্যাডার সন্ত্রাসে ৯২৯ জন মহিলার ধর্ষণের পর খুন হয়েছেন বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব৷ পরিবর্তনের জন্য এখন পার্টি কর্মীদের ঐক্য বন্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাকও দিয়েছেন তিনি৷ বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জনসভায় বলেন, আজ বিজেপি ত্রিপুরায় বিধানসভায় ৬ জন সদস্য পেয়েছে৷ এই প্রথম দেশের কোন বাম শাসিত রাজ্যে বিজেপি প্রধান বিরোধী দল হয়ে উঠে এল৷ আগামী বিধানসভা নির্র্বচনে ৬০ এর লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই বিজেপি কাজ শুরু করেছে৷ বাম বিরোধী আন্দোলনে মানুষের ব্যাপক সমর্থন পাওয়া যাচ্ছে৷ কারণ বাম শাসনে মানুষ অতিষ্ঠ৷ তিনি উল্লেখ করেন, যারা প্রকৃতপক্ষে বাম বিরোধী তারাই বিজেপিতে সামিল হচ্ছেন৷ সিপিআইমে কিছু ভাল লোক আছেন যারা মানিক সারকার পরিচালিত সরকারের অপকর্ম আর সহ্য করতে পারছেননা৷ তারাও এখন বিজেপিতে আসার আলো দেকছেন৷ সিপিআইএমের ক্যাডাররা এজন্যই তাদের খুন সন্ত্রাস বাড়িয়ে দিয়েছে৷ গত ১ বছরে ত্রিপুরায় ক্যাডার সন্ত্রাসে ৯২৯ জন মহিলা ধর্ষণ ও পরে খুন করেছে ক্যাডাররা বিজেপি ক্ষমতায় এলে এসবের যোগ বিচার হবে৷ এর আগে বিপ্লব কুমার দেব ৬ বিধায়কের বিজেপির উত্তরীয় পরিয়ে দেন এবং বিজেপিতে স্বাগত জানিয়ে স্বাগত জানিয়ে তাদরে সঙ্গে মঞ্চে আলিঙ্গন করেন৷

নির্বাচনে সব ধরনের শক্তি প্রয়োগ করা হবে ঃ হেমন্ত সিপিআইএম বুঝে গেছে তাদের পতন আসনন্ন ঃ ধর্মেন্দ্র
Releated Posts
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…


















