News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুল হেনস্থার প্রতিবাদে কংগ্রেসের প্রতিকী পথ অবরোধ
Image

রাহুল হেনস্থার প্রতিবাদে কংগ্রেসের প্রতিকী পথ অবরোধ

বারাসত ৫ আগস্ট(হি.স.): গুজরাটে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে রাহুল গান্ধী আক্রান্ত হওয়ার ঘটনায় বারাসত কলোনি মোড়ে ৩৪ নং জাতীয় সড়কে ১৫ মিনিট প্রতীকি অবরোধ করল জেলা কংগ্রেস। শনিবার বিকেল সাড়ে ৪ টা নাগাদ জেলা কংগ্রেস নেতা ঋজু ঘোষাল, মিহির দে নেতৃত্বে শুরু হয় অবরোধ। পরে ঋজু ঘোষাল সাংবাদিকদের বলেন গুজরাটে বন্যা পরিস্থিতি অবনতি হওয়াতে রাহুলজী সরেজমিনে দেখতে গিয়েছিলেন। অথচ কড়া নিরাপত্তা বলয় ভেদ করে কি করে তার উপর হামলা চালানো হলো! এর উপযুক্ত জবাব দিতে হবে বিজেপি শাসিত গুজরাট সরকারকে। মিনিট ১৫ অবরোধে তীব্র যানজট তৈরী হয় বারাসত জুড়ে।

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top