News Flash

  • Home
  • Uncategorized
  • বোধজংনগর কান্ডে ১১জন জেল হেপাজতে, মাস্টার মাইন্ড রিমান্ডে
Image

বোধজংনগর কান্ডে ১১জন জেল হেপাজতে, মাস্টার মাইন্ড রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২ আগস্ট৷৷ পুলিশি তৎপরতা শুরু হতেই পুনরায় উত্তেজনা ছড়াচ্ছে বোধজংনগরে৷ বোধজংনগরে শান্তি ফিরে আসার ২৪ ঘন্টার মাথায় পুনরায় আগরতলায় অদূরে বোধজংনগরে উত্তেজনা ছড়াচ্ছে৷ যদিও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ দাবী করছে৷ এদিকে, গতকালের ঘটনার সাথে জড়িত ১২জনকে পুলিশ এদিন আদালতে সোপার্দ করে৷ তার মধ্যে এগারজনকে জেল হাজতে পাঠিয়েছেন বিচারক৷ একজনকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে৷ তার নাম রবীন্দ্র দেববর্মা৷ পুলিশের দাবী রবীন্দ্র গতকালের হামলা হুজ্জতির মাস্টার মাইন্ড৷
পুলিশ জানিয়েছে, গতকাল উন্মত্ত জনতা যেভাবে হামলা চালিয়েছে তা ভয়াবহ রূপ নিতে পারত৷ উদ্দেশ্য প্রণোদিত ভাবে পুলিশের উপর আক্রমণ সংগঠিত করা হয়েছে এবং সরকারী সম্পত্তি নষ্ট করা হয়েছে ও লুঠ করা হয়েছে৷ পুলিশ এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে৷ ইতিমধ্যে পুলিশ ৩৫০ জনকে চিহ্ণিত করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২ জনকে থানায় তুলে আনা হয়েছে৷ পরবর্তী সময় তাদের গ্রেফতার করা হয়েছে৷ পুলিশি তৎপরতা শুরু হতেই এলাকায় উত্তেজনা আবার বৃদ্ধি পেয়েছে৷ যদিও সংগঠিত হয়ে কোন ধরনের প্রতিবাদ কিংবা কোন ধরনের কর্মসূচি গতকালের থানা অবরোধকারীদের তরফে দেকা যায়নি৷ যদিও এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে৷ এলাকায় সুরক্ষা বাহিনীর টহল আরও জোরদার করা হয়েছে৷ পুলিশের সঙ্গে আধা সামরিক বাহিনীর জওয়ানদেরও নিরাপত্তা রক্ষার কাজে নামানো হয়েছে৷ তবে পুলিশ জানিয়েছে এলাকায় পরিস্থিত সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে৷ যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ এখন প্রস্তুত রয়েছে৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top