News Flash

  • Home
  • Uncategorized
  • ছুটি চেয়ে এবার আদালতের দ্বারস্থ রাজীব হত্যা মামলায় যাবজ্জীবন কারাবাসে থাকা নলিনীর
Image

ছুটি চেয়ে এবার আদালতের দ্বারস্থ রাজীব হত্যা মামলায় যাবজ্জীবন কারাবাসে থাকা নলিনীর

চেন্নাই, ২৮ জুলাই (হি.স.) : ছুটি চেয়ে এবার আদালতের দ্বারস্থ রাজীব গান্ধী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নলিনী শ্রীহরণ | মেয়ের বিয়ের আয়োজন করার জন্য ৬ মাসের সাধারণ ছুটি চেয়ে মাদ্রাজ হাইকোর্টে আবেদন করলেননলিনী | আগামী সোমবার তাঁর পিটিশনের শুনানি হওয়ার সম্ভাবনা|
নলিনী পিটিশনে বলেছেন, মেয়ে হরিথা লন্ডনে দাদু-ঠাকুমার কাছে থাকে| ওর বিয়ের ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রীর কাছে ৬ মাসের প্যারোল চেয়েছিলেন গত ১২ নভেম্বর| কোনও জবাব না আসায় তিনি ২৩ জানুয়ারি আইজি (কারা)-কে আবেদন জানান| কিন্তু তিনিও কোনও কিছু না জানানোয় বাধ্য হয়েই তিনি আদালতের দ্বারস্থ হলেন|
রাজীব গান্ধী হত্যামামলায় মৃতু্যদণ্ডের সাজা মকুব হয়ে যাবজ্জীবন কারাবাস কাটতে থাকা নলিনীর দাবি, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী হিসাবে তাঁর ২ বছরে একবার একমাস সাধারণ ছুটি পাওয়ার কথা | ২৬ বছর হয়ে গিয়েছে তিনি কারাগারে রয়েছেন, কিন্তু আজ পর‌্যন্ত কোনও ছুটিই নেননি|
এই অবস্থায় এক প্রকার বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হন তিনি| আগামী সোমবার তাঁর পিটিশনের শুনানি হওয়ার সম্ভাবনা|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top