চেন্নাই, ২৮ জুলাই (হি.স.) : ছুটি চেয়ে এবার আদালতের দ্বারস্থ রাজীব গান্ধী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নলিনী শ্রীহরণ | মেয়ের বিয়ের আয়োজন করার জন্য ৬ মাসের সাধারণ ছুটি চেয়ে মাদ্রাজ হাইকোর্টে আবেদন করলেননলিনী | আগামী সোমবার তাঁর পিটিশনের শুনানি হওয়ার সম্ভাবনা|
নলিনী পিটিশনে বলেছেন, মেয়ে হরিথা লন্ডনে দাদু-ঠাকুমার কাছে থাকে| ওর বিয়ের ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রীর কাছে ৬ মাসের প্যারোল চেয়েছিলেন গত ১২ নভেম্বর| কোনও জবাব না আসায় তিনি ২৩ জানুয়ারি আইজি (কারা)-কে আবেদন জানান| কিন্তু তিনিও কোনও কিছু না জানানোয় বাধ্য হয়েই তিনি আদালতের দ্বারস্থ হলেন|
রাজীব গান্ধী হত্যামামলায় মৃতু্যদণ্ডের সাজা মকুব হয়ে যাবজ্জীবন কারাবাস কাটতে থাকা নলিনীর দাবি, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী হিসাবে তাঁর ২ বছরে একবার একমাস সাধারণ ছুটি পাওয়ার কথা | ২৬ বছর হয়ে গিয়েছে তিনি কারাগারে রয়েছেন, কিন্তু আজ পর্যন্ত কোনও ছুটিই নেননি|
এই অবস্থায় এক প্রকার বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হন তিনি| আগামী সোমবার তাঁর পিটিশনের শুনানি হওয়ার সম্ভাবনা|

ছুটি চেয়ে এবার আদালতের দ্বারস্থ রাজীব হত্যা মামলায় যাবজ্জীবন কারাবাসে থাকা নলিনীর
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















