News Flash

  • Home
  • Uncategorized
  • ঘন্টায় ১০০ কিলোমিটারের গতিতে হাইস্পিড ট্রেন চালানোর পরিকল্পনা রেলের
Image

ঘন্টায় ১০০ কিলোমিটারের গতিতে হাইস্পিড ট্রেন চালানোর পরিকল্পনা রেলের

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.) : দিল্লি থেকে দেশের বেশ কয়েকটি রাজ্যের শহরে ঘন্টায় ১০০ কিলোমিটারের গতিতে হাইস্পিড ট্রেন চালানোর পরিকল্পনা করেছে রেল| ২০২৩ সালের মধ্যেই চালু হয়ে যাবে ওই ট্রেন পরিষেবা | আপাতত হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থানের বেশ কয়েকটি শহরকে জুড়ে দেওয়া হবে ওই ট্রেন দিয়ে|
মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন চালানোর কথা আগেই ঘোষণা করেছে কেনদ্র | এছাড়া দেশের আরও কয়েকটি শহরকে দিল্লির সঙ্গে বুলেট ট্রেন দিয়ে যোগ করার কথা জানা যাচ্ছে | এবার বুলেট ট্রেন নয় দেশের বেশ কয়েকটি রাজ্য থেকে রাজধানী পর‌্যন্ত চালু হচ্ছে হাইস্পিড ট্রেন|২০২৩ সালের মধ্যেই চালু হয়ে যাবে ওই ট্রেন | আপাতত হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থানের বেশ কয়েকটি শহরকে জুড়ে দেওয়া হবে ওই ট্রেন দিয়ে| ওইসব ট্রেন চলবে মেরঠ, আলওয়ার ও সোনিপথ রুটে| ওইসব লাইনের সঙ্গে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর ও দিল্লির বিভিন্ন রেল স্টেশনকে জুড়ে দেওয়া হবে|
২০১৮ সালেই দিল্লি-মেরঠ লাইনে কাজ শুরু হয়ে যাবে| প্রসঙ্গত দিল্লি থেকে আলওয়ারের দূরত্ব ১৮০ কিলোমিটার, দিল্লি থেকে সেনিপথের দূরত্ব ১১১ কিলোমিটার ও দিল্লি থেকে মেরঠের দূরত্ব ৯০ কিলোমিটার| মোট ৩৮১ কিলোমিটার লাইন পাততে হবে রেলকে| ওইসব লাইনে প্রতিটি ট্রেনে কোচ থাকবে ৬টি| লাইনগুলিকে জুড়ে দেওয়া হবে দিল্লির কাশ্মীরি গেট, আনন্দ বিহার, এয়ারপোর্ট, ইফকো চক, মোহন নগরের সঙ্গে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top