হায়দরাবাদ, ২৮ জুলাই (হি.স.): হায়দরাবাদের অভিজাত বাঞ্জারা হিলস এলাকায় বাড়ির সামনেই দুষ্কৃতীর গুলিতে জখম হলেন যুব কংগ্রেস নেতা তথা অন্ধ প্রদেশের প্রাক্তন মন্ত্রী এম মুকেশ গৌড়-এর ছেলে এম বিক্রম গৌড়| পুলিশ সূত্রের খবর, শুক্রবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে বাঞ্জারা হিলসের গায়েত্রী হিলস এলাকায়| ভোররাত তখন ৩.৩০ মিনিট হবে, স্থানীয় মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য বাড়ি হলরুমের ভিতরে স্ত্রী শিপালী ও সন্তানের জন্য অপেক্ষা করছিলেন বিক্রম| সেই সময় এক দুষ্কৃতী হলের ভিতরে ঢুকে বিক্রমকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়| গুলির শব্দে ছুটে আসেন বিক্রমের স্ত্রী শিপালী| নিরাপত্তা রক্ষী ও অন্যান্যদের সহায়তায় বিক্রমকে জুবলি হিলসের অ্যাপোলে হাসপাতালে ভর্তি করা হয়|
হাসপাতাল সূত্রের খবর, বিক্রমের ডান কাঁধ, পেট এবং মেরুদণ্ডে গুলি লেগেছে| অস্ত্রোপচারের পর তিনটি গুলি বের করা হয়েছে| আপাতত তিনি হাসপাতালে চিকিত্সাধীন| হায়দরাবাদ পশ্চিম জোন ডেপুটি কমিশনার অফ পুলিশ এ ভেঙ্কটেশ্বর রাও জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে| দুষ্কৃতীকে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে|
হায়দরাবাদে গুলিবিদ্ধ প্রাক্তন মন্ত্রীর ছেলে, তদন্ত শুরু করেছে পুলিশ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















