News Flash

  • Home
  • Uncategorized
  • সংস্কারের জন্য সব প্রকল্পে গ্যাস সরবরাহ বন্ধ রাখবে ওএনজিসি
Image

সংস্কারের জন্য সব প্রকল্পে গ্যাস সরবরাহ বন্ধ রাখবে ওএনজিসি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ গ্যাস কূপ এবং পাইপ লাইনে সংস্কারের জন্য আগামী ১৯ আগষ্ট থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখবে ওএনজিসি৷ সংস্কার কাজ ২০ থেকে ২৫ দিন পর্যন্ত চলবে৷ ততদিন কোন গ্যাস সরবরাহ করা হবে না বলে জানিয়েছেন সংস্থার এসেট ম্যানেজার এস সি সোনি৷ স্বাভাবিকভাবেই, তখন পালাটানাতেও বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকবে৷ কারণ, ওএনজিসি’র গ্যাস সরবরাহ বন্ধ রাখার কারণে একই সময়ে পালানাটাতেও সংস্কার কাজ হাতে নেওয়া হবে বলে জানা গেছে৷
বুধবার সাংবাদিক সম্মেলনে শ্রীসোনি বলেন, গ্যাস উত্তোলন বৃদ্ধির উদ্দেশ্যেই আগামী ১৯ আগষ্ট থেকে সংস্কার কাজ শুরু হবে৷ কারণ, ২০১৮ সালের মধ্যে গ্যাস উত্তোলন ৫১ এমএমএসসিএমডি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ বর্তমানে ৪১ এমএমএসসিএমডি গ্যাস উত্তোলন সম্ভব হচ্ছে৷ এদিন তিনি আরো জানিয়েছেন, পালাটানা খুব শীঘ্রই তৃতীয় ইউনিট চালু করার উদ্যোগ নেবে৷ সেক্ষেত্রে তাদের ৩২ এমএমএসসিএমডি গ্যাস সরবরাহ করতে হবে৷ বর্তমানে ২৬ এমএমএসসিএমডি গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে৷
এদিকে, আগামী ৩১ জুলাই অবসরে যাচ্ছেন ওএনজিসি’র বর্তমান এসেট ম্যানেজার এস সি সোনি৷ এদিন সাংবাদিক সম্মেলনে তিনি রাজ্যে তাঁর দুই বছরের কার্যকালের অভিজ্ঞতা তুলে ধরেন৷ চাকুরী জীবনের অন্তিম সময়ে এই রাজ্যে কাজ করতে পেরে তিনি খুবই আনন্দিত বলে জানিয়েছেন৷ কারণ, পূর্বোত্তরের মধ্যে অন্যতম শান্তিপূর্ণ রাজ্য ত্রিপুরা৷ ফলে, তাঁকে এরাজ্যে কাজ করার ক্ষেত্রে কোন সমস্যার মোকাবিলা করতে হয়নি৷ তাছাড়া রাজ্য সরকারের কাছ থেকেও সবরকম সহায়তা তিনি পেয়েছেন বলে জানিয়েছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top