News Flash

  • Home
  • Uncategorized
  • ষষ্ঠবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Image

ষষ্ঠবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

পাটনা, ২৭ জুলাই (হি.স.): প্রায় ২০ মাসের `মহাজোট’ ছেড়ে বুধবার পদত্যাগ| শিবির বদলের ১৪ ঘন্টা পর বৃহস্পতিবার ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার| আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে `জোর ধাক্কা’ দেওয়ার পর বৃহস্পতিবার সকালে ২৮ জনের মন্ত্রিসভা নিয়ে পুনরায় বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার| উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির সুশীল কুমার মোদী| বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ পাটনার রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমারকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী| নীতীশ কুমার ছাড়াও উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেছেন সুশীল কুমার মোদী| উল্লেখ্য, এই নিয়ে ষষ্ঠবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার| বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রণের পরই নীতীশ কুমারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| টুইট করে শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, `অভিনন্দন নীতীশ কুমার জী এবং সুশীল মোদী জী| বিহারের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ|’

আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বুধবারই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নীতীশ কুমার| তারপরই তিনি বিজেপির সঙ্গে জোটের কথা ঘোষণা করেন| ফলে ৪ বছর পর ফের বিজেপির হাত ধরলেন নীতীশ কুমার| আস্থাভোট হবে আগামী ২৮ তারিখ, শুক্রবার| বিহার বিধানসভায় মোট আসন সংখ্যা ২৪৩| সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ১২২| নীতিশের দল জেডিইউ-র এই মুহূর্তে ৭১ জন বিধায়ক রয়েছেন| আরজেডি-র রয়েছে ৮০ জন বিধায়ক| বিজেপি-র রয়েছে ৫৩ জন বিধায়ক| রাজনৈতিক মহলের ধারনা, বিজেপি ও জেডিইউ-র মোট বিধায়ক সংখ্যা ১২৪ হওয়ায় সরকার গড়তে সমস্যা হবে না নীতীশ কুমারের|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top