News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা অপহৃতা, পুলিশের গড়িমসিতে ক্ষুব্ধ অভিবাবকরা
Image

নাবালিকা অপহৃতা, পুলিশের গড়িমসিতে ক্ষুব্ধ অভিবাবকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ অসহায় পরিবার গন্ডাছড়া থানায় গিয়ে সহায়তা পাচ্ছে না নারায়নপুর এডিসি ভিলেজের মুসলীম পাড়ার জসীম মিয়া৷ ১৭ বছরের নাবালিকা কন্যা প্রায় ১ মাস যাবত নিখোঁজ৷ মেয়েকে ফিরে পাওয়ার জন্য তার মা বাবা বিস্তারীত বিবরণ দিয়ে থানায় নিখোঁজ ডাইরি করতে আসেন গত ৮/০৭/২০১৭ ইং৷ গন্ডাছড়া থানার ওসি দেব প্রসাদ রায় নাবালিকার পরিবারের কাছে দুই দিনের সময় চেয়ে নেন এফআইআর নথিভুক্ত করার জন্য৷ গন্ডাছড়া থানা সূত্রে খবর ঐদিনই রাত সাড়ে দশটায় অভিযুক্ত রতন সাহার ছোট ভাই ওসির কোয়ার্টারে উৎকুচ দেয় বলে খবর৷ নাবালিকা পরিবারের অভিযোগ পাঁচ দিন পর এফআইআরের কপি ফিরিয়ে দেন ওসি এবং বিশালগড় থানায় মামলা দায়ের করার জন্য নির্দেশ দেন৷ অসহায় পরিবারটি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দুয়ারে দুয়ারে গিয়ে কোনো সহায়তা না পেয়ে অবশেষে গন্ডাছড়া মহকুমা আদালতের বিচারকের শরণাপন্য হন৷ বিচারকের দাবড়ানি খেয়ে গন্ডাছড়া থানায় ওসি এফ আই আর ৩৬৬ ধারায় নথিভুক্ত করে৷ নাবালিকার পরিবারের পক্ষ থেকে সংবাদ  মাধ্যমকে জানায় গন্ডাছড়া দূর্গাপুরে বাসিন্দার রতন সাহা নাবালিকা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন পরিবারের অজান্তে৷ সরকারী সুযোগ পেয়ে শেলাই প্রশিক্ষণে যায় বিশালগড় থেকে অভিযুক্ত রতন সাহা৷ বহু খোঁজাখঁুজি করেও নাবালিকা কন্যার হদিশ মিলেনি৷ এখন দেখার বিষয় পুলিশ কি প্রদক্ষেপ নেই অভিযুক্ত বিরুদ্ধে৷ এই দিকে তাকিয়ে আছে নাবালিকার পরিবারের লোকজন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top