News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে শিশুদের জন্য চলচ্চিত্র কর্মশালা
Image

খোয়াইয়ে শিশুদের জন্য চলচ্চিত্র কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই৷৷ ভারতের স্বাধীনতার পরপরই ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর হাত ধরে চিল্ড্রেন ফিল্ম সোসাইটি গঠিত হয়৷ নেহরুর শিশুদের প্রতি আকর্ষনই এর মূল কারন৷ এই সোসাইটি আজ ভারতীয় শিশু চলচ্চিত্রকে বিশ্ব দরবারে তুলে ধরতে পেরেছে৷ বিখ্যাত পরিচালক মৃণাল সেন থেকে শুরু করে ঋতুর্পন ঘোষ, আদবানী, চিল্ড্রেন ফিল্ম সোসাইটির জন্য সিনেমা পরিচালনা  করেছেন৷ সোসাইটির চেয়ারপার্সন বর্তমানে রয়েছেন মুকেশ খান্না (শক্তিমান)৷ যিনি ইন্ডিয়ান সুপার হিরো হয়েছেন শক্তিমান নির্মাণ করে৷ শিশুদের জন্য আইকন৷ মুম্বাস্থিত চিল্ড্রেন ফিল্ম সোসাইটির সিইও পদে রয়েছেন মুম্বাইয়ের ইনকাম ট্যাক্স এডিশনাল কমিশনার শ্রবন কুমার৷ ১৯৫৫ থেকে ২০১৭ সাল৷ চিল্ড্রেন ফিল্ম সোসাইটি ধারাবাহিকভাবে ভারতীয় শিশু চলচ্চিত্র এবং শিশুদের জন্য নির্মিত চলচ্চিত্রের বিশ্বব্যাপী প্রচারের লক্ষ্যে কাজ করে চলছে৷ আর সেই লক্ষ্যকে সামনে রেখেই গোটা উত্তর পূর্বাঞ্চলে দুমাস ব্যাপী বিশেষ কর্মশালার আয়োজন করা হচ্ছে৷ এরই অঙ্গ হিসাবে ত্রিপুরা রাজ্যের ৪টি জেলায় এই কর্মশালার আয়োজন করা হচ্ছে৷ সোমবার খোয়াইতে অনুরূপ কর্মশালার আয়োজন করা হয়৷ খোয়াই সরকারী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে৷ মুম্বাইস্থিত চাইল্ড ফিল্ম সোসাইটির উদ্যোগে এবং ‘সিনে দরবার’ এর ব্যাবস্থাপনায় ‘চাইল্ড ফিল্ম বোনাজা’ শিশুদের এবং বয়ঃসদ্ধিকালের ছেলে মেয়েকের শিশু চলচিত্রের প্রতি আকর্ষণ তৈরী করতে বা আকৃষ্ট করাতে উদ্দেশ্যে খোয়াই জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়৷ কর্মশালায় উপস্থিত ছিলেন ভারতীয় শিশু চলচিত্র সোসাইটির কো-অর্ডিনেটর করন খাচবার, প্রেজেক্ট কো-অর্ডিনেটর সোহেল সহ অন্যান্যরা৷ প্রোজেক্ট কো-অর্ডিনেটর সোহেল প্রধান জানান, মূলত শিশুদের মানসিক শক্তি বৃদ্ধি পায় এই শিশু চলচ্চিত্র উৎসবের মাধ্যমে৷ রাজ্যের ৪টি জেলায় এধরনের কর্মশালা অনুষ্ঠিত হবে৷ খোয়াইতে অনুষ্ঠিত একদিনের এই কর্মশালার শুধু শিশু চলচ্চিত্র প্রদর্শনই নয়, হয়েছে ক্যুইজও৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top