News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি ও আইপিএফটির বিরুদ্ধে বিষোদ্গার সেপ্ঢেম্বরে ময়দানে নামছে গণমুক্তি পরিষদ
Image

বিজেপি ও আইপিএফটির বিরুদ্ধে বিষোদ্গার সেপ্ঢেম্বরে ময়দানে নামছে গণমুক্তি পরিষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ পাহাড়ে ক্ষয়িষ্ণু শক্তি পুণরুদ্ধার এবং শান্তি সম্প্রীতিকে অক্ষুন রাখার ডাক দিয়ে সেপ্ঢেম্বরের প্রথমে আগরতলায় মহা সমাবেশ করতে চলেছে উপজাতি গণমুক্তি পরিষদ৷ রবিবার মেলামাঠে দশরথ দেব স্মৃতি ভবনে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালের সংগঠনের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা৷ ১৪ আগষ্ট থেকে এডিসি এলাকায় প্রচারে ঝড় তুলতে মহকুমা, জোন ও লোক্যাল কমিটি স্তরে সভা, সমাবেশ করা হবে৷ গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে সংবাদিক সম্মেলনে সংগঠনের দৃঢ় অবস্থান তোলে ধরে বিজেপি-কে কড়া ভাষায় আক্রমণ শান্তি করেছেন তিনি৷ জাতি উপজাতির মধ্যে বিভেদের বাতাবরণ তৈরী করতে বিজেপির টাকায় আইপিএফটির এন সি গোষ্ঠী অনৈতিক দাবীতে জাতীয় সড়ক ও রেল অবরোধ করেছে বলে অভিযোগ করেছেন রাধাচরণ দেববর্মা৷ তিনি বলেন, ১১দিন অবরোধ আন্দোলনে টাকা দিয়েছে বিজেপির৷ তাঁর মতে বামফ্রন্ট সরকার কঠোরভাবে দমনের রাস্তায় যা্যয়া থেকে বিরত থেকে শান্তিপূর্ণভাবে পদক্ষেপ নেওয়ায় অশান্তি ঠেকানো গিয়েছে৷
তিনি আরও বলেন, রাজ্যের মানুষ শান্তি সম্প্রীতি ও উন্নয়নের জন্য সাম্প্রদায়িক শক্তিকে কখনো মেনে নেবে না৷ এনসি দেববর্মারা দিল্লীতে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাত ধরে গোয়েন্দা দপ্তরের আধিকারীকনত আর এন কবির সঙ্গে কেন দেখা করেছেন প্রশ্ণ তুলেছেন রাধাচরণ দেববর্মা৷ আইপিএফটির কর্মী সমর্থকদের মিথ্যার উপর ভর করে স্বপ্ণ দেখাচ্ছেন এন সি দেববর্মারা৷ গন্ডাছড়া, মোহনপুর, কাঞ্চনপুরে আইপিএফটির সঙ্গ ত্যাগ করে সমর্থকরা গণমুক্তি পরিষদে যোগাদন করছেন বলেও তিনি জানান৷ পাশাপাশি শনিবার রাতে বিধায়ক কেশব দেববর্মাকে বিশ্রামগঞ্জের অমরেন্দ্রনগরে উশৃঙ্খল আইপিএফটি কর্মীরা বিজেপির আস্কারায় আটক করেছে বলে অভিযোগ করেন রাধাবাবু৷ প্রধানমন্ত্রীর দপ্তরে রাজ্য ভাগের ব্লু প্রিন্ট তৈরী করা হচ্ছে৷ রাজ্যের মধ্যে দাঙ্গা বাধানোর চেষ্টা হচ্ছে৷ আরক্ষা প্রশাসনএগার দিনের মথায় ১৪৪ ধারা নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে তিনি অভিযোগ করেছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top